somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অম্লবচন-৩

১০ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের বচনগুলোর লিংক :

১। অম্লবচন-১

২। অম্লবচন-২

বেয়াদব আর অসভ্যদের কখনো আলোচনায় তুলতে নেই
Discuss never ever an idiot; for God’s sake, nor you praise
his ill deeds, even by a mistake
এতে তাদের প্রচারণা বাড়ে এবং সেই প্রচারণায় মহৎ
লোকদের কীর্তিকথা চাপা পড়ে যায় এবং এই ফাঁকে
কথিত বেয়াদব নিজেকে ‘মহান’ সাব্যস্ত করে আত্মপ্রচারের
সুবর্ণ সুযোগ লাভ করে

এক গ্রামে এক নির্বোধ ছিল। চুপচাপ ঘুরে বেড়াতো।
রাস্তায় মেয়েদের দেখলে বলদের মতো ড্যাবড্যাব করে তাকিয়ে থাকতো
একদিন এক মেয়ে তার নাম জিজ্ঞাসা করলে
সে খুশিতে ডগমগ হয়ে জানায় – তার নাম কদমালি।
‘বাহ, ভালো নাম তো!’ বলতেই কদমালি চাঙ্গা হয়ে ওঠে।
তারপর মেয়েদের সাথে কদমালির খুব ভাব হয়ে গেল।
ওদের দেখলেই গা ঘেঁষে ‘রসের কথা’ বলতো;
মেয়েরা কলকলিয়ে হাসতো, হাসতে হাসতে গড়াগড়ি খেত।
মজার বলদটার নাম সারা গাঁয়ে ছড়িয়ে পড়লো।
পাগলে দ্বিগুণ উৎসাহিত হয়ে একদিন এক মেয়ের উড়না ধরে টান দিল।
মোরাল অব দ্য স্টোরি কী? নির্বোধকে লাই দিয়ে
মাথায় তুলতে নেই; নির্বোধরা কখনো-সখনো
কিংবদন্তির ‘সেফাতুল্লাহ’ হয়ে ওঠে। তাদের একদঙ্গল
নির্বোধ অনুসারীও জোটে, যারা তাকে পূজার আসনে বসিয়ে
প্রসাদে গদগদ হয়।

আমরা দুষ্টুলোকদের অসভ্য কীর্তির প্রতিবাদ করি না
বরঞ্চ, মজা পেয়ে তালি বাজাই, হাসতে হাসতে গলে পড়ে বলি,
দেখরে বুবু, আমারে সে কত্ত পছন্দ করে!
আর অসভ্যরা লাই পেয়ে আমাদের ঘাড়ে চড়ে লাফায়
আর ভাবে, আমরা তাকে প্রতুল সম্মানে মাথায় ঠাঁই দিয়েছি
মনে রাখবেন, এরাই একদিন আচানক মাথা থেকে
আপনাকে নামিয়ে মাটিতে জোরসে আছাড় মারবে
আর মুহূর্তে ‘কী ঘটে গেল’ বুঝতে না পেরে নিজের
মুখটা ‘হা’ হয়ে যাবে, অর্থাৎ, আপনি তখন একটা ‘নির্বোধ’

বেয়াদব বিদ্বান হলেও সর্বদা এবং সর্বত্র বর্জনীয়

আসুন, কাজের কাজ করি, নিজের জন্য কিছুটা সময় রাখি
আপনি হয়ত জানেন না, আপনার সময় কতটুকু আছে বাকি।

১০ এপ্রিল ২০২১
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪২
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু আমাকে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১১ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:২২


প্রণয়ের হাওয়া
রোদ পোড়া ছোলনা
এই যে আমাকে
পোড়া ইটভাটা ছাই
করে শুধু আমাকে।

রঙধনু আকাশে
বৃষ্টি ভিজা বাতাসে
কখনো বুঝে ওঠা হয়নি
যে তোমাকে
স্মৃতির কষ্ট চাপা গন্ধ পাই
এই আমাকে;

একাকী আধারে
জানতেও চাবে না
প্রণয় পোড়া দায় কে
উত্তর পাড়ায় শৈশব... ...বাকিটুকু পড়ুন

সামুতে আমার দশ বছর

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১১:২৮

সামুতে আমার দশ বছর পূর্ণ। হঠাৎ গতকাল রাতে লক্ষ্য করে দেখলাম, দশ বছর পেরিয়ে দুই সপ্তাহ অতিক্রম করেছে।

আমি সাধারণত বছর শেষে বর্ষপূর্তি -মর্ষপূর্তি পোস্ট তেমন দেই না। এই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডঃ ভাল চিন্তা ও ছোট সুরক্ষা, অভিনন্দন।

লিখেছেন সাহাদাত উদরাজী, ১২ ই মার্চ, ২০২৬ রাত ১২:৫৫

(মাসে ২৫০০টাকা নেহাত কম কিছু না, ১০কেজি চাল, ৫কেজি আটা, তেল, পেয়াজ, আলু, লবন, চিনি সহ অনেক কিছু কেনা যায়, বিশেষ করে হিসাব করে কিনলে এই টাকার গ্রোসারী দিয়ে একজন... ...বাকিটুকু পড়ুন

বিনামূল্যে সামুর মত একটা কমিউনিটি ব্লগ তৈরি করে ফেললাম ;)

লিখেছেন অপু তানভীর, ১২ ই মার্চ, ২০২৬ রাত ১:১৬

কথায় আছে বাঙালি ফ্রি পাইলে আলকাতরাও খেয়ে ফেলে আর আমি কেন ফ্রিতে একটা কাস্টম ব্লগ নিবো না বলেন!!
যদিও একেবারে পুরোপুরি কাস্টম ডোমেইন না, তবে প্রায় কাস্টম ডোমেইনের মতই। গত মাসে... ...বাকিটুকু পড়ুন

কালপুরুষদা, সবসময় আপনাকে মিস করব

লিখেছেন হুমায়রা হারুন, ১২ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৫১


যাবার যখন সময় হয় সবাইকে যেতে হয়। গতকাল রাতে শুনলাম কালপুরুষ দা চলে গেছেন। মানে বাংলাদেশ সময় ৯ই মার্চ ২০২৬ রাতে। একেক জন মানুষ আসেন পৃথিবীতে, তাদের কাজ... ...বাকিটুকু পড়ুন

×