somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন তার আকাশের বলাকা || নিজের গলায় পুরোনো গান || সেই সাথে শায়মা আপুর আবদারে এ-আই আপুর কণ্ঠেও গানটি শুনতে পাবেন :)

১৬ ই জুন, ২০২৪ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগার নিবর্হণ নির্ঘোষ একটা অসাধারণ গল্প লিখেছিলেন - সোনাবীজের গান এবং একটি অকেজো ম্যান্ডোলিন - এই শিরোনামে। গল্পে তিনি আমার 'মন তার আকাশের বলাকা' গানটির কথা উল্লেখ করেছেন। এবং এ গানটি ধরে ধরে গল্পকে তিনি এগিয়ে নিয়ে গেছেন। আমার মামুলি গানটি তার গল্পের কারণে মহিমান্বিত হয়, তার প্রতি কৃতজ্ঞতা।

এ গানটি লেখা হয় ২০১৩ সালের নভেম্বরে। বাচ্চাদের ডান্সের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ব্যবহার করার প্ল্যান ছিল। কিন্তু নানা কারণে ঐ সময়ে সুর তোলা সম্ভব হয় নি। গানটির সুর তুলতে গিয়ে অনেক সমস্যায় পড়েছি, বলতে কী, লিরিকের গঠন একটু কঠিনই হয়ে গিয়েছিল। যাক, অনেক ট্রায়াল অ্যান্ড এররের পর ফাইনাল সুরটি তুলতে পারি অক্টোবর ২০২২-এ। এ গানটি ব্লগে এর আগে দুই বা তথোধিক বার শেয়ার করা হয়েছে।

কয়েকদিন আগে হঠাৎ করে শায়মা আপু বললেন এ আই দিয়ে গান করার জন্য। এ আই আপনাকে ১৫ সেকেন্ডে গান করে দিবে। তবে, এ-আই'র উচ্চারণ নিয়ে আপনাকে অনেক বিড়ম্বনায় পড়তে হবে। হয়ত আপনার অনেক বর্ণনা এ-আই ধরতে পারবে না, আবার কণ্ঠ হবে মূলত নন-বেঙ্গলি ভোকালিস্ট, কাজেই দিগন্ত হয়ে যেতে পারে 'ডিগন্ট'।

'মন তার আকাশের বলাকা' গানটির ১৪/১৫টি ভার্সন বের করতে হয়েছে। প্রতিটাতেই কিছু না কিছু উচ্চারণ ত্রুটি ছিল, আবার আমি যেরকম চাই, ওরকম হচ্ছিল না। ফাইনালি যেটা নিলাম, এখানেও কয়েকটা শব্দ ভুল ভাবে উচ্চারিত হয়েছে। এ আই ইন্সট্যান্টলি গান পয়দা করে দিতে পারলেও আমি যেরকম চেয়েছি, ঠিক ওরকম হয় নি, এবং নিজের চাওয়ার কাছাকাছি হয়ত যেতে পারবে, পুরোপুরি যেতে বা প্রত্যাশার চাইতেও বেশি পেতে হলে কষ্ট করতে হবে একটু বেশি।


মন তার আকাশের বলাকা
দিগন্তে নিজ্‌ঝুম বনানি
বিকেল কী সন্ধ্যায়
রোজকার আড্ডায়
লিখে যায় কত শত কাহিনি

হাতে তার একগোছা বনোফুল
চপোলাচপোল পায়ে হেঁটে যায়
সহসা সে মেলে দিয়ে পাখনা
মিশে যায় পাখিদের মিছিলে
এইভাবে প্রতিদিন ভোর হয়
তারপর কী হয়
আমি তার সন্ধান রাখি নি

চোখ তার পুকুরের কালো জল
নিটোল ঢেউয়ের মতো স্বপ্নীল
রাতের আঁধারে বোনা সুখ তার
তারাদের সাথে হয় মিতালি
এইভাবে রাতগুলো কেটে যায়
তারপর কী হয়
ঘুমহীন কেটে যায় যামিনী

লিরিক রচনা : ৯ নভেম্বর ২০১৩
সুর সৃষ্টি : ১১ অক্টোবর ২০২২


আমার কণ্ঠে : মন তার আকাশের বলাকা

অথবা নীচের লিংকে ক্লিক করুন।



এ আই আপুর কণ্ঠে :

মন তার আকাশের বলাকা

অথবা নীচের লিংকে ক্লিক করুন।

সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০২৪ রাত ১০:১৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic... ...বাকিটুকু পড়ুন

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

×