somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগে আপনি কোন সিন্ডিকেটের সদস্য? রম্য ধাঁধা :)

০৬ ই জুলাই, ২০২৪ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্লগ সিন্ডিকেট আমাদের একটি অতি পরিচিত নাম। আস্তিক-নাস্তিক বিতর্ক, ব্যক্তি-আক্রমণ, নকল লেখা, ইত্যাদি বিভিন্ন বিষয়ে ব্লগারদের মধ্যে মতের মিল-অমিলকে কেন্দ্র করে বেশ কিছু বিভাজন দেখা যায়। এই বিভাজনগুলো সূক্ষ্মভাবে লক্ষ করলে আপনি খুব অবাক হবেন। তবে আমি নিজেও জানি না আমি কোন সিন্ডিকেটের সদস্য, বা সিন্ডিকেটে জয়েন করতে হলে কোনো সদস্য-ফর্ম পূর্ণ করতে হয় কিনা, কিংবা আদৌ কেউ আমাকে কোনো সিন্ডিকেটের সদস্য মনে করেন কিনা :)

যাই হোক, বিভিন্ন বিষয়ে ব্লগারদের মধ্যে বিভাজন বোঝানোর জন্য নীচের উদাহরণগুলো দেয়া হলো। প্লিজ কেউ ভুল বুঝবেন না আমাকে। বিভাজনগুলো পড়ার পর নীচের ধাঁধাগুলোর উত্তর দিয়ে দয়া করে আমাকে বাধিত করুন :)

১। আমেরিকা-রাশিয়া প্রশ্নে জামাল, কামাল, দামাল গ্রুপ আমেরিকাপন্থী, আবুল, বাবুল ও কাবুল রাশিয়াপন্থী। কলাবতী, রঙ্গিলা ও ঢঙি হলো নিরপেক্ষ।

২। দেশীয় রাজনীতির প্রশ্নে জামাল, আবুল ও কলাবতী হলো ডানপন্থী, কামাল, বাবুল ও রঙ্গিলা বামপন্থী, দামাল, কাবুল ও ঢঙি নিরপেক্ষ।

৩। আস্তিক-নাস্তিক প্রশ্নে জামাল, বাবুল ও ঢঙি হলো নাস্তিক গ্রুপে, কামাল, কাবুল ও কলাবতী আস্তিক গ্রুপে এবং দামাল, আবুল ও রঙ্গিলা সন্দিহান গ্রুপে।

৪। নকলবাজি বা লেখা চুরি বিষয়ে জামাল, কাবুল ও ঢঙি লেখা চোরদের পক্ষে; কামাল, আবুল ও রঙ্গিলা লেখা চুরির ঘোর বিরোধী; দামাল, কাবুল ও কলাবতী উভয় পক্ষের মাঝখানে একটা নিরপেক্ষ ভাব বজায় রাখেন।

৫। ব্যক্তি-আক্রমণের ক্ষেত্রে জামাল, কামাল ও ঢঙি খুবই অ্যাগ্রেসিভ; দামাল, আবুল ও কলাবতী অবিরাম ব্যক্তি-আক্রমণের শিকার; বাবুল, কাবুল ও রঙ্গিলা নিরপেক্ষতা বজায় রাখার নামে গোপনে দুই দলকেই উস্কানি দিয়ে থাকেন।

আরো নানাবিধ বিষয়ে এদের মধ্যে নানান রকম মেরুকরণ ঘটে থাকে। তবে, মাথা হ্যাং করার ইচ্ছে নাই, তাই এখানেই ক্ষান্ত দিলাম। উপরের বিষয়ভিত্তিক মেরুকরণগুলো ভালোমতো পর্যবেক্ষণ করুন, তারপর নীচের প্রশ্ন বা ধাঁধার উত্তর দিন।

ধরুন, আগামী ১লা বোশেখে একটা ব্লগ-সম্মিলনের আয়োজন করা হবে। সেখানে বসার জন্য দুটো জায়গা থাকবে - একটা ভাগের নাম ‘ক’, আরেকটার নাম ‘খ’।

ক। আপনি কোন সিন্ডিকেটের সদস্য?
খ। উপরের ৯জন ব্লগারের কে, কোন ভাগে বসবেন বলে আপনি মনে করেন?

সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০২৪ রাত ১০:৩২
৩১টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের প্রেক্ষাপটে ‘র’-এর কৌশল, প্রভাব ও গুপ্তচরবৃত্তির প্রকৃতি , পর্ব ২

লিখেছেন মেহেদী আনোয়ার, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১:২১

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উল্লেখযোগ্য দেশ। বর্তমানে এ উপমহাদেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে মার্কিন সাংবাদিক উইলিয়াম ইক্লরোজ 'দি ক্রিটি ক্যাল মাস' বইয়ে মন্তব্য করেছেন, 'এ উপমহাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

×