somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রমীলা

২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- আমি তোর প্রেম চাই, প্রমীলা।

স্থির চোখে তাকালে। চোখের ভাষা আমি কোনোদিনই বুঝি নি।
কেউ বলে খরা, কেউ বলে ঝড়। আগুন বা সমুদ্র বলে কেউ কেউ।
ক্রূর বা কোমলও হতে পারে এ চাহনি।

অনেকটা সময় ফুৎকারে উড়িয়ে দিয়ে বললে,
ওরে ও ছন্নছাড়া, এভাবে কি প্রেমিক হওয়া যায়?

কীভাবে প্রেমিক হওয়া যায়, পাঠ্যপুস্তকের কলামে এরকম
কোনো রচনা আমরা পড়ি নি। চিকন চিরুনিতে মাথার চুল
সাজাতে সাজাতে বড়ো বুবুরা কখনো বলেন নি প্রেমিক হতে হলে
আমাকে কী কী শিখতে হবে, কী কী জানতে হবে।

কাজী নজরুলের বোধন থেকে দীক্ষা নিয়ে দিস্তার পর দিস্তা
মসীময় করে তোমার পদ্মহৃদয়ে অর্ঘ্য দিয়েছি।
আমি তো জন্ম থেকেই প্রেমের কবিতা লিখেছি, চাই নি কখনো
বিপ্লবী হতে; বারুদের গন্ধ মুছে দিতে চেয়েছি প্রেমের সুবাসে
আমাকে প্রেম দে, প্রমীলা। আমি তোর প্রেম চাই।

- ওরে ও ছন্নছাড়া, এভাবে প্রেমিক হওয়া যায় না।

আমার নীললোহিত আমাকে টেনে তোলেন নিকষ
গহ্বর থেকে। প্রেমের জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিই।
হিমালয়শৃঙ্গের বরফখণ্ড মাথায় নিয়ে ডুব দিই
ভিসুভিয়াসের গলন্ত লাভায়।
আমি বাঁচবো না প্রেম ছাড়া। আমাকে প্রেম দে, প্রমীলা।

- ওরে ও অভাগা, পারলি না তুই। পারবি না প্রেমিক হতে।

আজও আমি জানি না প্রমীলা, কে তোমার প্রেমিক,
কে তোমার মন খুঁড়েছিল। আজও আমি শিখতে পারি নি
কী কী শর্তে বা যোগ্যতায় যুবকেরা প্রেমিক হয়ে ওঠে।
তোমার অনীহা কিংবা অবহেলা- কোন বিষে আমাকে
নীলকণ্ঠ করেছিলে, আমাকে কিছুই না জানিয়ে
কোথায় হারিয়ে গেলে।

কবিরা দুঃখের কবিতা লেখেন। দুঃখেরা পেছনে টেনেহেঁচড়ে
শতচ্ছিন্ন করে। দুঃখদের বাকলে আঁকড়ে থাকলে জীবনের
আলো ফোটে কি কখনো? আমি তো জেনেছি, বিমর্ষ বিলাপে
বক্ষ বিদীর্ণ করে সেখানেই জ্বলে ওঠে সুখসুখ চারাগাছ।
আমিও দুঃখ বুনেছি তাই। দুঃখে দুঃখে জীবন ধাবমান।

খা-খা আকাশ। তুমি কোথায় হারিয়ে গেছো, কিংবা লুকিয়ে,
তোমাকে কতদিন দেখি না। আমার চোখ পুড়ে যায়
পুড়ে যায় বুক। প্রমীলা- আমি তোর প্রেম চাই,
আমারে প্রেম দে প্রমীলা, আমারে প্রেম দে-
হৃদয়বিদারী চিৎকারে ফেটে খান খান হয়ে যায়
গনগনে আকাশ

সময় খুঁড়িয়ে হাঁটে, পেছনে চমকায় দুর্ধ্বর্ষ যৌবন।
প্রেম বা বাৎসল্য সবার জন্য হয় না। একফোঁটা অশ্রু বা
আশিস আমার জন্য নয়। সব কবিদের মতো আমিও অলীক
অন্বেষায় বিভোর- একদিন অকস্মাৎ আসমানের সিঁড়ি বেয়ে
নেমে আসবে অচেনা একজন; কোনো এক উদাসীন পথিকের
পেছনে দাঁড়াবে, আলগোছে কাঁধে রাখবে হাত; তারপর
নরম কণ্ঠে বলে উঠবে :

আমি তোর প্রেমিকা নই তাতে কী, বান্ধবী তো!

৭ এপ্রিল ২০১৮
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:১৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×