নিস্তব্ধতার আড়ালে জমানো স্বপ্ন ডানা মেলে নীল আকাশের বুকে,
আকাশে মেঘের ঘনঘটা, বৃষ্টি নামবে বলে মনে হয়...
সেই কবে বৃষ্টিস্নাত হয়েছিলাম, ভুলে গেছি।
মনে পরে কি সে কবে ভিজেছিলাম দু’জনে?
জানি আজ তুমি স্মৃতির আড়ালে,
তবু বৃষ্টি হলে আমি ফিরে যাই সেই রোমন্থনে।
বৃষ্টি হলে, আমি জানালা দিয়ে শুধু উপভোগ করি,
আঝর ধারা আর ! থাক না সে না বলা কথা।
কিছু স্মৃতি থাকনা হৃদয়ের মাঝে,
আকাশের এক অদ্ভুত রূপ আছে,তা কি জানো?
এই রোদ আবার এই মেঘ।
পৃথিবী তার নিজ রীতিতে চলছে, চলবে...
চলুক না তার নিজ অক্ষে, সেই সাথে তুমিও,
ভাল থেকো হারিয়ে ফেলা ভালবাসা।।
-- মুহাম্মদ ফারজানুল হক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



