আজ সবাই দুনিয়াকে তাদের মায়ের প্রতি ভালবাসা জানাচ্ছে যান্ত্রিক মাধ্যমে,
হালের ফেইসবুক স্ট্যটাস আর ছবি তে তো পুরা হিট বাঙালি।
মায়ের প্রতি ভালবাসা নির্দিষ্ট কোন দিনের জন্য হতে পারে না, হতে পারে ব্যবসা ।
মা’র জন্য ভালবাসা প্রতিটি মুহূর্তে, যেমনটি বাসে ভালো মা তোমাকে নিঃস্বার্থে।
পার কি তার মত তাকে ভালবাসতে, নাকি পার লোক দেখানো প্রকাশনা?
‘মা’ সে তো সবার কাছেই আপন থেকে আপনতর একজন,
তার আদর, ভালবাসা, ৠণ কোনাটাই ফেরতযোগ্য নয়,
তোমাদের কাছে অনুরোধ মা’কে কখনো কাঁদিয়ো না।
‘মা’ কে হারিয়ে জেমস এর ‘মা’ গানটি উপলব্ধি করবে-
যখন মা চলে যাবে না ফেরার দেশে।।
বেঁচে থাকা অবস্থায় কখন কি তোমায় জরিয়ে বলেছিলাম!
‘মা’ তোমায় অনেক ভালবাসি।
তোমারা কেউ সেই সুযোগ হারিয়ো না।
পৃথিবীর সকল মা’র প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
জয়তু হে “মা’’ জাত।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



