somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

থার্টিফার্স্ট নাইট ও বাঙালি

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ ৩১ শে ডিসেম্বর দিবাগত রাত। ঐ দিন রাত ১২ টার পর পুরনো বছর কে বিদায় জানিয়ে আমন্ত্রন জানানো হয় নতুন বছরকে।

১৫৮২ সালে প্রবর্তন হয় পোপ গ্রেগরীর নামানুসারে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এর পরথেকেই মূলত ইউরোপসহ বিভিন্ন দেশে পহেলা জানুয়ারি ইংরেজি নববর্ষ পালন করাশুরু হয়।পঞ্জিকাঅনুযায়ী ইংরেজি নববর্ষ শুরু হতো ১ মার্চ এবং খ্রিষ্টপূর্ব ১৫৩ এর পরে ১ জানুয়ারিতে।

পশ্চিমা সংস্কৃতির আগ্রাসনে থার্টিফার্স্ট নাইট উদযাপন করাটা যেন বাঙ্গালিরও অঙ্গ হয়ে দাঁড়িয়েছে কয়েক যুগ ধরেই। আর এই দিবসের পার্ট না হলে কি জাত থাকবে?

উঁচুতলার মানুষের কাছে তা পাঁচ তারকা হোটেলে- ডিজের গানের সাথে সাথে উন্মাদ নৃত্য আর মদের গেলাসে গেলাসে পরিপূর্ণতা পায়। নিচু শ্রেণীর লোকেরা তার স্বাদ আস্বাদন করে বাংলা মদের বোতলে ঢুক গিলে বা গাঁজার ধোঁয়ায় উড়িয়ে দিয়ে সকল দুঃখকে। তার চেয়ে বেশি মজা খুঁজে নেয় তরুণসমাজ। তাদের নিজস্ব সার্কেলে থাকে এর গুপ্ত আয়োজন। বারবিকিউ , লাউড স্পীকারে গান বাজনা, আতশবাজি, নাইট আউট সেই সাথে পিনিক তো চাই চাই। কত ধরনের পিনিক এর উপকরণ! বিদেশি মদ,বিয়ার, ইয়াবা, গাঁজা , ফেন্সিডিল , কফ সিরাপ , ঘুমের ওষুধ আরও কত্ত কি! যার যার সাধ্য আর স্ট্যাটাস নিয়ে চলে এসকল উপকরন সেবন এর পাল্লা। যুগ এগিয়ে যাচ্ছে তারা কি পিছিয়ে থাকতে পারে? আজকাল অবশ্য ছেলেমেয়ে একসাথে মিলে চলে এসব পার্টি। নেশাগ্রস্ত ছেলেমেয়ে ভুলে যায় তাদের পৃথক সত্তা ও নৈতিক মূল্যবোধ। অবাধ মেলামেশাও এ রাতেরই যেন একটা অঙ্গ। সেকেলে লোকেরা হয়তো একে অবাধ যৌনাচার বা সমাজ বিরোধী কোন কাজ বলতে পারে কিন্তু এ যুগের ভেরি ভেরি স্মার্ট ছেলেমেয়েরা একে আলট্রা মডার্ন কালচার এর একটা পার্ট বলে স্বীকার করতে রাজি মাত্র।


এগিয়ে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ, সেই সাথে সাথে তারিখ বা উৎসব নির্ভর স্মার্ট যুগের জনগণও।

তবে তাই হোক- থার্টিফার্স্ট উদযাপন করে নিউ ইয়ার বলে আগে বারো…
কিন্তু ফলাফল যেনে রেখ শূন্য। বাঙালি আগেও যেমন বিদেশি সংস্কৃতির খারাপ গুণ/ অভ্যাস গুলোকে আপন করে নিয়েছে, এখনও তাই করছে। অপ্রিয় হলেও সত্য যে এই অধপতন থেকে পরিত্রানের উপায় আজ আমাদের অজানা। বিজ্ঞ জনের ভাষায়, যদি কোন জাতিকে ধ্বংস করতে চাও তাহলে তাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধ্বংস করে দাও।

কে থামাতে পারে এই ধ্বংস? সরকার? পরিবার? না আমার ‘আমি’ নিজেই ?

সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০১
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×