কোরান আল্লাহ্র বই।(১) Click This Link
কোরান আল্লাহ্র বই।(২) Click This Link
কোরান আল্লাহ্র বই।(৩) Click This Link
এই সিরিজের আগের তিন অংশ পড়ে আমরা বুঝলাম -
১) কোরান মহাজ্ঞাণী সর্বজ্ঞ আল্লাহ প্রদত্ত নিখুত নির্ভুল (perfect)সবিস্তার ব্যাখ্যা সহ বর্ণীত বাণী।
২) আল্লাহ বলেছেন কোরান পরিস্কার সহজ।
৩) কোরানের ব্যখ্যার জন্য কারো সাহায্যের প্রয়োজন নেই। কারন আল্লাহ্ই বিশদব্যাখ্যাসহ কোরানকে পাঠিয়েছেন।
৪)কোরানে মানুষের মুক্তির জন্য যা যা দরকার , তার কিছুই বাদ পড়েনি।
৫)আল্লাহ বলেছেন কোরান যথেষ্ট।
যখন এই কথাগুলো বলা হয় তখন প্রথমেই যে প্রতিক্রিয়া টা আসে তা হলো – আমরা এতকাল যা জেনে বা শিখে এসেছি এবং আমাদের বাপ দাদা সহ আবহমান কাল থেকে যা চলে এসেছে তা কি ভুল? হতেই পারে না। এর উত্তরে আল্লাহ কোরানে ইতিহাস থেকে যে উদাহরন দিয়েছেন , তার উদ্ধ্বৃতি দিতে পারি।
২:১৭০ “আর যখন তাদেরকে কেউ বলে যে, সে হুকুমেরই আনুগত্য কর যা আল্লাহ নাযিল করেছেন , তখন তারা বলে কখনো না। আমরা তো তাই অনুসরন করব , যা আমাদের বাপ দাদাদেরকে করতে দেখেছি। যদি তাদের বাপ দাদারা কিছুই না জানতো বা সঠিক পথে না থাকত তবু ও!”
কোরান হচ্ছে উত্তম বাণী। তার পরে ও কি ভাবে দাবী করা সম্ভব যে , কোরান অসম্পূর্ণ?
৩৯:২৩ ” আল্লাহ উত্তম বাণী তথা কিতাব নাযিল করেছেন , যা সামঞ্জস্যপূর্ণ , পুনঃ পুনঃ পঠিত। এতে তাদের লোম কাঁটা দিয়ে ওঠে চামড়ার উপর , যারা তাদের পালনকর্তাকে ভয় করে , এরপর তাদের চামড়া ও অন্তর আল্লাহ্র স্মরনে বিনম্র হয়। এটাই আল্লাহ্র পথ নির্দেশ , এর মাধ্যমে আল্লাহ যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন। আর আল্লাহ যাকে গোমরাহ করেন , তার কোন পথ প্রদর্শক নেই।”
২:১৭০ অবিশ্বাসীদের উদ্দেশ্যে বলা হলে হলেও আজকের বিশ্বাসীরা কি তাদের থেকে খুব বেশি আলাদা , যখন এতদিনের ভ্রান্ত ধারনাকে ত্যগ করে কোরানকেই একমাত্র পথনির্দেশক মেনে নিতে আমরা দ্বিধান্বিত!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




