somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি কি বলেন? : যানজট নিরসনে ডিসেম্বরের মধ্যে আরো বিআরটিসি বাস চালু হচ্ছে

০৩ রা জুন, ২০১১ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংসদে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজধানীর যানজট নিরসনে আগামী ডিসেম্বরের মধ্যে আরো ৪৫০টি বিআরটিসি বাস চালু করা হবে। তিনি গত বুধবার সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের বেগম ফরিদুন্নাহার লাইলীর এক প্রশ্নের জবাবে বলেন, এ বাসগুলোর মধ্যে ৩শটি দ্বিতল, ১শটি একতলা এবং ৫০টি আর্টিকুলেটেড বাস রয়েছে। এ বাসগুলো ঢাকা শহরের বিভিন্ন রুটে চলাচল করবে।

তিনি বলেন, বিআরটিসি রাজধানীতে যানজট নিরসনে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এর মধ্যে চীন থেকে আমদানি করা ২৭৫টি বাস রাজধানীর ৬টি রুটে চলাচল করছে। মিরপুর-আজিমপুর রুটে শিক্ষার্থীদের সুবিধার্থেও যানজট নিরসনে ১৪টি স্কুল বাস সার্ভিস চালু করা হয়েছে। ঢাকা শহরের সরকারি-আধা সরকারি, স্বায়ত্তশাসিত-আধা স্বায়ত্তশাসিত, বিশ্ববিদ্যালয়-কলেজের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের পরিবহনে ১২২টি বাস বিভিন্ন রুটে চলাচল করছে। তিনি বলেন, এছাড়া কোরিয়া থেকে সদ্য আমদানি করা ২৫৫টি নতুন বাসের মধ্যে ৮০টি বাস ঢাকায় পৌঁছেছে। শিগগিরই শহরের বিভিন্ন রুটে এসব পরিচালনা করা হবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, এসব পদক্ষেপ ও কর্মপরিকল্পনার বাইরে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড (ডিটিসিবি) বিশ্বব্যাংকের অর্থায়নে যানজট নিরসনে ২০ বছর মেয়াদি কৌশলগত যানবাহন পরিকল্পনা নীতিমালা প্রণয়ন করেছে। এর আওতায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসাবে উত্তরা থেকে আজিমপুর রুটে বাস রুট ফ্রান্সসাইস পদ্ধতিতে চলাচলরত বাস সার্ভিসে প্রথমবারের মতো আইসি কার্ড টিকেটিং সিস্টেম চালু করা হয়েছে। ঢাকা শহরের অন্যান্য রুটে এই পদ্ধতি প্রবর্তনের বিষয়ে পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া যানজট নিরসনে নগরীত ৫টি ওভারপাস ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি সেতু বিভাগ থেকে পিপিপি পদ্ধতিতে ২৬ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু হয়েছে।
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×