somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একাত্তরে পাক বাহিনীর চেয়েও হিংস্র ছিল জামায়াত

০৮ ই অক্টোবর, ২০১১ সকাল ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাকিস্তানি পত্রিকার সম্পাদকীয় মন্তব্য

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর চেয়েও তাদের এ দেশীয় দোসর জামায়াতে ইসলামী বেশি হিংস্র ছিল। সে সময় জামায়াতের সৃষ্ট আল-বদর ও আল-শামস বাহিনী বুদ্ধিজীবী ও মুক্তিযুদ্ধের সপক্ষের লোকদের গণহত্যায় আগ্রাসী ভূমিকা পালন করেছে।
পাকিস্তানের ইংরেজি জাতীয় দৈনিক ডেইলি টাইমস গত বুধবার তাদের সম্পাদকীয়তে এ মন্তব্য করেছে।
‘ক্লোজিং ওল্ড উন্ডস’ (পুরোনো ক্ষতের অবসান) শিরোনামে প্রকাশিত ওই সম্পাদকীয়তে বলা হয়েছে, অবশেষে বাংলাদেশ এক ঐতিহাসিক পদক্ষেপের মাধ্যমে ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া শুরু করেছে। ৩০ লাখ মানুষ হত্যার তদন্ত ও যুদ্ধাপরাধের মূল হোতাদের বিচারের আওতায় আনতে সরকার সাংবিধানিক উপায়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে। এই ট্রাইব্যুনাল প্রথম অভিযুক্ত ব্যক্তি হিসেবে জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ২০টি অপরাধে অভিযোগ গঠন করেছেন। মানবতার বিরুদ্ধে অপরাধ, ধর্ষণ, নির্যাতন ও হত্যাযজ্ঞের অভিযোগ আনা হয়েছে সাঈদীর বিরুদ্ধে।
সম্পাদকীয়তে উল্লেখ করা হয়েছে, যেমনটা ধারণা করা হচ্ছিল, সাঈদী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং জামায়াতের সমর্থকেরা এর প্রতিবাদে রাজপথে বিক্ষোভ দেখিয়েছে।
ডেইলি টাইমসের ওই সম্পাদকীয়তে বলা হয়েছে, এ মামলার রায় হতে কয়েক মাস লাগতে পারে। তবে গুরুত্বপূর্ণ হলো, এর মাধ্যমে ১৯৭১ সালে দেশটির জাতীয়তাবাদী যুদ্ধে যাঁরা ভুক্তভোগী, তাঁদের ন্যায়বিচার পাওয়ার প্রথম পদক্ষেপ নেওয়া হলো।
ওই সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, ‘১৯৭১ সালে জামায়াতের ভূমিকা কী ছিল? পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে সহায়তা ও বাংলাদেশের মুক্তিবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা আল-বদর ও আল-শামস নামে আধাসামরিক বাহিনী গঠন করেছিল। এ বাহিনী বুদ্ধিজীবী ও মুক্তিযুদ্ধের সপক্ষের লোকদের গণহত্যায় ভূমিকা রেখেছে। পাকিস্তান সেনাবাহিনী যতটা না হিংস্র ছিল, এই উগ্র গোষ্ঠীটি গণহত্যায় তাদের চেয়ে বেশি আগ্রাসী ভূমিকা পালন করেছে।’
ক্লোজিং ওল্ড উন্ডস শিরোনামের ওই সম্পাদকীয়তে উল্লেখ করা হয়েছে, ‘তাদের সেই অপরাধের জন্যই এ বিচার এবং সাঈদীর মতো অনেকেই একই অভিযোগে অভিযুক্ত হবেন।’
সম্পাদকীয়তে বলা হয়েছে, ‘অতীতের সেই ঘটনার বিচারের উদ্যোগ নিতে বাংলাদেশের ৪০ বছর সময় লেগেছে। ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ সরকার এই বিচার শুরু করেছে।’
তবে সম্পাদকীয়তে এও বলা হয়েছে, ‘জাতিসংঘ বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধান ছাড়া দেশীয় আইনে এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। যদিও কেউ কেউ এটাকে পক্ষপাতমূলক বলে অভিহিত করছে।’
সম্পাদকীয়তে শেষে বলা হয়েছে, ‘পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে যে বর্বরতা সংঘটিত হয়েছিল, তা আমাদের জাতীয় লজ্জা। এর ফলে তারা শুধু ঐক্যবদ্ধ পাকিস্তানকে ধ্বংস করেনি, পাকিস্তান সেই ইতিহাসের পুনরাবৃত্তি দেখছে নিজের বেলুচিস্তান সীমান্তে। এখন যদি আমরা ১৯৭১-এর পুনরাবৃত্তি না দেখতে চাই তাহলে বেলুচদের বিরুদ্ধে যে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে, পাকিস্তানের অঙ্গহানি হওয়ার আগে আমাদের উচিত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া।’

সুত্র : প্রথম আলো অনলাইন সংস্করন
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশপ্রেম হুমকি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২৬


তুমি আউয়াল বাওয়াল
দলকানা এক উম্মাদ;
তুমি কাকে বলছো সন্ত্রাস!
যদি সন্ত্রাস বুঝ- তাহলে
তুমি মস্তবড় সন্ত্রাস!

তুমি রক্ত দেখলে না
লাশ দেখলে না আর
লক্ষকোটি জনস্রোত-
ক্ষমতায় দেখলে সুদ্ধ
খুনির হাতে রক্তাক্ত-
বুঝলে না বুঝলে না।

তুমি আউয়াল বাওয়াল
দলকানা... ...বাকিটুকু পড়ুন

দুঃখিত! আবার একটা গিটার ভিডিও পোস্ট করলাম।

লিখেছেন আরাফাত৫২৯, ০৭ ই জুলাই, ২০২৬ বিকাল ৫:০০

দুঃখিত! আবার একটা গিটার ভিডিও পোস্ট করলাম।

কেমন লাগল জানালে খুশি হব।

C Note in E Major Scale



টিউনটা 'ই' মেজর স্কেলে করা কিন্তু টিউনের মধ্য ইচ্ছা করে অনেকবার 'সি' নোটটা বাজাইছি।... ...বাকিটুকু পড়ুন

সিঙ্গাপুরে 'স্মার্ট নেশন ২.০' ভিশন এবং 'জাতীয় এআই কৌশল ২.০' যেভাবে এআই-নেটিভ প্রজন্ম তৈরি করছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



সিঙ্গাপুরের বর্তমান 'স্মার্ট নেশন ২.০' ভিশন এবং জাতীয় এআই কৌশল ২.০-এর যৌথ নির্দেশনায় দেশটির স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থায় এক অভূতপূর্ব ও বৈপ্লবিক রূপান্তর ঘটেছে। লি কুয়ান ইউয়ের সেই... ...বাকিটুকু পড়ুন

জুলাই বিপ্লব নাকি জুলাই CDI?

লিখেছেন মাথা পাগলা, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ১:২৯



আমি মনে করি জুলাই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি ছিল বাংলাদেশের রাজনৈতিকভাবে নিরপেক্ষ সাধারণ জনগণ। যাদের মধ্যে দেশপ্রেম, মায়-মমতা আছে, যারা অন্যায়-অবিচার দেখলে প্রতিবাদ করেন, তারাই এই আন্দোলনের মূল শক্তি... ...বাকিটুকু পড়ুন

মুসলমানের সন্তানের নাম জিকো কীভাবে হতে পারে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ১:৫৫


ছোটো মামার মুখে একটা নাম প্রায়ই শুনতাম, জিকো। তখন বুঝতাম না এটা কে, শুধু জানতাম এই মানুষটা নাকি ফুটবল মাঠে জাদু দেখাতেন। পরে জেনেছি তার আসল নাম আর্থার... ...বাকিটুকু পড়ুন

×