এরপর...
এক পা এক পা করে যেতে যেতে
চলে গেছো বহুদূর…
সীমানা পেরিয়ে গেছে সেই কবেই।
যে শেকড় আঁকড়ে ধরতে ধরতে
অস্তিত্ব টিকিয়ে রাখার অক্লান্ত চেষ্টায়
অস্থির আমি, যুদ্ধ করে করে
নিজের ভেতরের আবেগগুলোকে হত্যা করে
হয়েছি স্থির...
অভিমানগুলোকে শুকাতে শুকাতে
শুকনো পাতার মতো করেছি ভঙ্গুর,
সেই আমার আমিকে টেনে আর কি লাভ?
দোলাচলে জীবন পোড়ে যে বড়।
হৃদয় এর ক্ষরণ শুকাতে যে যুগ পেড়োয়।
বিঃ দ্রঃ - অনেক আগের একটা লেখা। মন খুব খারাপ ছিল একটা সময়, তখন লিখেছিলাম, একেবারেই নিজের জন্য। লেখার কিছু পাচ্ছি না বলে এটা দিলাম। কমেন্ট করতে না পারার দুঃখে দিয়ে দিলাম ( যদিও খুব লজ্জা লজ্জা লাগছে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


