তুমি কি জানো
-ফারজানা মিতু
প্রতিদিন তোমাকে একবার দেখবো বলে
কতো চোখের জল বিসর্জন দেই
সেটা কি তুমি জানো?
প্রতিদিন তোমাকে একবার কাছে পাবো বলে
কতো অপেক্ষার সময় এলোমেলো হয়
সেটা কি তুমি জানো?
প্রতিদিন তোমাকে একবার ছুঁয়ে দেবো বলে
কতো অস্থিরতা বুকে চেপে ধরে রাখি
সেটা কি তুমি জানো?
প্রতিদিন তোমাকে একবার আঁকড়ে ধরবো বলে
কতো পিপাসায় ভিজতে থাকি
সেটা কি তুমি জানো?
প্রতিদিন এই যে নিরন্তর শূন্যতায় কাটে সারাবেলা
প্রতি মুহূর্তের এই যে অসম্ভব একাকিত্তে নিঃশ্বাস বিহীন পথ চলা
তার সবই যে তুমি
সেটা কি তুমি জানো?
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


