অক্ষর নিজের রুমে যেয়ে ইজি চেয়ারে হেলান দিয়ে বসে। হাতে মোবাইল টা নিয়ে বার বার সেঁজুতির নাম্বার টা দেখে, ডায়াল করতে চেয়েও আর করা হয়না। ইচ্ছেগুলো ভেতরে চেপে রাখার মতো কষ্ট শুধু মানুষই হয়তো করে। বার বার তাই ইচ্ছেগুলোর সামনে যেয়ে দাড়ায়, নেড়েচেড়ে দেখে তারপর সেগুলো কে অনেক যত্নে ঘুম পাড়িয়ে রাখে।
বারান্দায় বসে সেই সময় অনেককিছু খেলা করে যাচ্ছিলো সেঁজুতির মনেও। তবে কি এটাই ঠিক, অক্ষর ওকে শুধু বন্ধু হিসেবেই দেখে। যাকে নিয়ে আরকিছু ও ভাবেনা আর ভাবতেও চায়না। খুব ইচ্ছে করে একবার ফোন দিয়ে অক্ষর কে বলতে, তুই কেন বুঝিস না, তোর জন্য বুকের ভেতরে কি হয়? তুই তো ভালোলাগা, ভালোবাসা বুঝিস, তুই তো বুঝিস প্রেম কিভাবে হয়। তাহলের প্রেমের যে উৎপত্তি স্থল সেই মন কেনো বুঝিস না? কিছু প্রশ্নের উত্তর মানুষ একা দিতে পারেনা। সেই প্রশ্নের উত্তর বাইরের কেউও দিতে পারেনা। সেই উত্তর দিতে হয় তার খুব কাছের মানুষটিকে। সেই শুধু জানে তার উত্তর। তারপরও কাছের মানুষেরা কি সেই উত্তর সবসময় দেয়? দেয়না। জানার পরেও দেয়না।
ফারজানা মিতু
উপন্যাস- তোমাতে করিবো বাস
একুশে বইমেলা ২০১৬, দিব্য প্রকাশ


সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




