সরকার কিংবা রাষ্ট্রের অন্যায্যতা কে চ্যালেঞ্জ করে প্রাইভেট বিশ্ব বিদ্যালয় "ইষ্টওয়েষ্ট" এর ছাত্ররা গুলি খেয়েছে, এমন এক নস্ট সময়ে যখন শিক্ষার উপর ৭.৫% ভ্যাটের কার্যকর প্রতিবাদ করার, এই ধুর্ততা প্রতিহত করার জন্য দেশে একটিও রাজনৈতিক দল পাওয়া যায়নি! বোধ করি এরাই স্রোতের বিপরীতে দাঁড়াতে সংকল্প বদ্ধ।
এরাই সম্ভাবনাময়। প্রাইভেট বিশ্ব বিদ্যালয় "ইষ্টওয়েষ্ট" ছাত্ররাই মেরুদণ্ড বান।
আমরা আপনারা যারা পেরাইভেট বলে হাস্য রস করি, মনে রাখবেন আপনার অজান্তেই এই পেরাইভেটরা একদিন দেশের সব সেক্টর এ লীড নিবে, শুধু বি সি এস ছাড়া। ইতি মধ্যেই উনারা লীড নিয়ে নিয়েছেন কোর্পরেট সেক্টরে, বেসরকারি সেক্টরে এমনকি এঞ্জিও লেড গবেষণা সেক্টরে!
আর আপনি পাবলিকে পড়ে বুক ফুলিয়ে ঘুরবেন আর ভাব নিবেন, হয় ৫-১০ বছরের পুরানো একই লেকচারের চোথা ও পুরানা প্রশ্ন ঘাটবেন, নাইলে চাঁদা তুলবেন নতুবা অমুক ভিসির হয়ে তমুক সাম্ভাব্য ভিসির গ্রুপ কে পিটাতে যাবেন। বিশ্ব বিদ্যালয় পাঠ চুকলে গর্ব করে দলীয় পরিচয় নিয়ে বিসিএস ক্যাডার হবেন- ঘুষ খাবেন, ২ কোটি টাকার কাজ ২০০ কোটি টাকা দিয়ে করিয়ে % খাবেন। দলীয় পরিচয় না থাকলে, মামা খালু না থাকলে রাস্তায় ঘুরবেন। ও! ভাগ্য এবং জি পি এ সুপ্রসন্ন হলে বেদেশি বিশ্ব বিদ্যালয়ে ফান্ড পেতেও পারেন, তাও ভ্যাট ফ্রি, শিক্ষা ফি ফ্রি এডুকেশন, ফান্ড দিবে আপনাকে জব এর সম্মানী হিসেবে! আপনার জন্য একই সাথে শুভ কামনা ও করুণা।
অভিনন্দন সময়ের সাহসী সন্তানদের।
পেরাইভেটের শিক্ষার্থীরা, তোমরা জেগে উঠ!
শিক্ষার উপর ভ্যাট মানি না আমরা।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


