অনেক দিন থেকে আমি হতাশায় ভুগছিলাম ।
কিন্তু আজ মনে হচ্ছে না এত হতাশার কিছু নাই । বেচেঁ থাকার জন্য আরো অনেক কারণ রয়েছে । আরো অনেক রং ..... অনেক কিছু.......
আজ যিনি আমাকে Motivate করেছেন তার সাথে আমার পরিচয় মাত্র কয়েকটা মাসের....... তারপরও তিনি যেভাবে আমাকে observe করেছেন তাতে আমি মোটা-মুটি র্আশ্চয্যই হয়েছি । মনের কষ্ট অনেকটাই লাগব হয়েছে ।
তবে কষ্টটা এখানেই যে আমার পরিবার কখনোই বুঝে নাই বা বলা যায় বুঝার চেস্টা করে নাই, যে আমি হতাশায় ভুগছি কেনো? হয়ত তারা কখনো এটা মনেই করে নাই আমিও কস্ট পেতে পারি! আমিও হতাশায় ভুগতে পারি! আমারও কোনো ব্যক্তি স্বত্তা থাকতে পারে!!
আমার মা, তাঁর কোনো ইচ্ছা নাই জীবনে । কোনো স্বাদ-আহ্বলাদ নাই ।
তাই তিনি মনে করেন, আমিও তো একটা মেয়ে, আমারও কোনো ইচ্ছা থাকতে পারে না, আমার কোনো মতামত থাকতে পারে না!!!
এমনকি আমি কি পরবো তাও উনারা ঠিক করে দিবেন ।
কিভাবে হাসবো, কিভাবে কাঁদবো সব টিক করে দিবেন ।
আমার চিন্তা ভাবনা তাই তাঁদের কাছে অসংলগ্ন এবং অসামাজিক মনে হয় ।
এমন কেন হয়?? আমরা কাছের মানুষদেরকে একটুও observe করি না । তাদের আবেগ বুঝি না । অনেক সময় তাদের মূল্যায়ন করি না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

