সাময়িক ব্যাস্ততা ও সমস্যার কারনে বেশ কয়দিন হলো ব্লগে বসা হয়ে উঠেনি।বিশেষ করে 23শে জুন কালপুরুষের বাসায় ব্লগারদের 2য় আড্ডার পর থেকে এ পর্যন্ত ব্লগের কিছু সুন্দর মনের মানুষগুলোর সাথে আমার যোগাযোগ পুরোপুরি বন্ধ ছিলো।
ব্যাস্ততার মাঝেও যেটুকু সময় বের করে নেওয়া হয়েছিলো তাও বাদ সাধলো কম্পিউটার। হার্ডডিক্স করলো র্ক্যাশ,নষ্ট হলো এ জি পি
কার্ড,আর হারালাম সব ডাটা।
ব্লগ ব্যাবহার করা না হলে কি হবে , কিন্তু এই ব্লগারের অনেকের (কালপুরুষ,কৌশিক,ওয়ালী,শাওন,আস্তমেয়ে,সারিয়া আপুশাহানা আপু,মাধবী,খুশবু,ত্রিভুজ,কামউজা,ধানসিড়ি,ঝড়োহাওয়া,রিনয়,শমর্ী আপুআরো আরো অনেকের)কথা প্রতি মুহুর্তে কোন না কোন কারনে/অকারণে মনে পড়ে যেতো।আর যাদের সাথে দেখা হয়েছে তাদের চেহারাতো ভেসে উঠতো আমার সম্মুখে।
সত্যি
কি করে ভুলি তোমাদের
আর কি করেই বা ভুলবো,
তোমরা তো স্থান করে নিয়েছো
আমার চিত্তের মাঝে ,
অচেনা ভালোবাসায় আর অজানা সম্মানে।
(ক্লোজআপহাসি)(আম্মাআআ)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




