মনে করো, এটি একটি ছবি । বড় শিরিষ গাছ রহস্যময় ছায়া ফেলে
আমিনাবাদের দিকে নড়ছে বাতাসে। দক্ষিণ দিক তেতুলিয়া নদী পর্যন্ত বসতিহীন।
গ্রামে পূর্বাচল আবাসিক প্রকল্পের চেয়েও বড় একটা মাঠ জোৎস্নায় থৈ থৈ । নির্জন ।
পৌনে নটার দিকে ধুলট ফসলে ভরা ক্ষেতের আল পথে দুজন তোমার বাড়ি যাই।
অপু বিশ্বাসের চেয়ে অনেক বেশি সুন্দরী তুমি, মনমোহিনী ।
চাঁদপুর থেকে সন্ধ্যার শেষ ট্রেনের হুইসেল কান্নার শব্দ হয়ে দূরে মুছে যায় ।
সেবার লঞ্চে বাড়ি ফিরে যাওয়ার রাতে কত কী ভেবেছি ।
সদা সতর্ক, আতঙ্কিত বুনো চোখ প্রেমিকের মুখে স্থির হলে
শান্ত কাজল দিঘি সন্ধ্যার মমতায় ভেসে উঠে নাগরিক অবিশ্বাস মুছে দেয় ।
রচনা: ২৩/০৩/১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




