পদ্মাসেতুর অর্থায়ন থেকে সরে দাড়াল এশীয়
উন্নয়ন ব্যাংক (এডিবি)। শুক্রবার
সংস্থাটি এই ঘোষণা দেয়।
সংস্থাটির ওয়েব সাইটে দেওয়া এক
বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা বাংলাদেশ
সরকারের মাধ্যমে জানতে পেরেছি, সরকার
এই প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন চায়না।
কারণ সরকার মনে করছে দুর্নীতির তদন্তের
কারণে বিশ্বব্যাংকের এ প্রকল্পে অর্থায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। কিন্তু, বিশ্বব্যাংক এই
প্রকল্পের মূল অর্থায়নকারী প্রতিষ্ঠান।
এডিবিসহ অন্যরা এতে সহযোগী প্রতিষ্ঠান
হিসেবে রয়েছে। তাই বিশ্বব্যাংকের
অর্থায়ন না থাকায় এডিবি এই
প্রকল্পে অর্থায়ন করতে পারছে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



