somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘মা তুমি দেখে নিও তোমাকে সবাই ইঞ্জিনিয়ারের মা বলে ডাকবে’ : আবদুল্লাহর প্রকৌশলী হওয়ার স্বপ্ন কেড়ে নিল পুলিশের বুলেট

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বগুড়া থেকে বৃহস্পতিবার
সকালে ছেলে মোবাইল ফোনে আমাকে পায়েস
রাঁধতে বলেছিল সন্ধ্যায় বাড়ি ফিরে খাবে।
পায়েস রান্নাও হয়েছে, কিন্তু
তা খাওয়াতে পারলাম না তাকে। এ আফসোস
রাখব কোথায়। ছেলে বলত, ‘মা তুমি দেখে নিও সংসারে আমাদের অভাব
বেশি দিন থাকবে না। বাবাকেও আর কষ্ট
করতে হবে না বেশি দিন। একদিন আমি বড়
ইঞ্জিনিয়ার হবো। তখন তোমাকে সবাই
ইঞ্জিনিয়ারের মা বলে ডাকবে।
গর্বে ভরে যাবে তোমার বুক। তুমি দেখে নিও, সে দিন বেশি দূরে নয়, যেদিন আমি অনেক
টাকা উপার্জন করব। আমার ছোট ভাই-
বোনদের পড়ালেখার খরচ যোগাব, তাদের
মানুষের মতো মানুষ করে তুলব, পূরণ করব
তাদের সব রকমের চাহিদা। আমাদের
ঘরে রবে শুধু সুখ আর সুখ। কথাগুলো শুনে দু’চোখ আমার স্বপ্নে ভরে উঠত। গত বৃহস্পতিবার
সারাদেশে জামায়াতের হরতাল
চলাকালে বগুড়ায় পুলিশ ও শিবিরের
সংঘর্ষের ঘটনায় নিহত আবদুল্লম্নাহর
মা অলেদা বেগম বুক চাপড়ে কান্না জড়িত
কণ্ঠে কথাগুলো বলেন। সরেজমিন নিহত আবদুল্লাহর
বাড়িতে গিয়ে জানা যায়, নিহত আবদুল্লাহ
জয়পুরহাটের কালাই পৌরসভার এক নম্বর
ওয়ার্ডের আদর্শপাড়া মহল্লার বাসিন্দা।
বাবা মো. আখের আলী সরদার কালাই পৌর
বাজারের সবজি ব্যবসায়ী। অভাবের সংসার তাদের। তিন সন্তানের মধ্যে আবদুল্লাহ
সবার বড়। সে শান্তিনগর আদর্শ উচ্চ
বিদ্যালয় থেকে ২০১২ সালে অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষায় কৃতিত্বের
সঙ্গে জিপিএ-৪.৯৬ পেয়ে উত্তীর্ণ হয়।
ছেলের ভবিষ্যতের কথা ভেবে তাকে বগুড়ায় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পাওয়ার
ট্রেডে ভর্তি করে দেন। ছেলের স্বপ্ন ছিল
পড়ালেখা শেষ করে বড় প্রকৌশলী হওয়ার।
কিন্তু পুলিশের বুলেট
কেড়ে নিয়েছে সে স্বপ্ন। পরিবারের
দাবি—তাদের ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। এলাকাবাসীও
বিশ্বাস করেন না আবদুল্লাহর মতো ভদ্র ও
বিনয়ী ছেলে শিবিরের মতো একটি উগ্র
সংগঠনের সঙ্গে জড়িত থাকতে পারে।
আবদুল্লাহর এ অকাল মৃত্যু কেউ
মেনে নিতে পারছেন না। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বগুড়া থেকে গতকাল শুক্রবার জুমা নামাজের
পরপরই নিহত আবদুল্লাহর লাশ
এসে কালাইয়ে পৌঁছে। আবদুল্লাহকে একনজর
দেখতে তার বাড়িতে মানুষের প্রচণ্ড ভিড়।
বাদ আসর যানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
আদর্শপাড়া মহল্লার প্রতিবেশী মোকলেছুর
রহমান বলেন, আবদুল্লাহ সবাইকে সম্মান ও
সমীহ করে চলত। কখনও কারও
সঙ্গে তাকে দ্বন্দ্ব-কলহে জড়াতে দেখিনি।
পড়ালেখার অবসরে মহল্লার সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করেই সময় কাটত তার।
কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায়
তাকে দেখা যায়নি।
কালাই উপজেলার শান্তিনগর আদর্শ উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতিন
বলেন, ‘আবদুল্লাহ আমার স্কুল থেকে ২০১২ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় কৃতিত্বের
সঙ্গে জিপিএ-৪.৯৬ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
শত অভাবের মাঝেও প্রকৌশলী হওয়ার স্বপ্ন
দেখত সে। আমরা তাকে নিয়ে গর্ব করতাম।
কিন্তু আবদুল্লহার সে স্বপ্ন যে অঙ্কুরেই
ঝরে যাবে তা ভাবতে পারিনি।’
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।

লিখেছেন রাবব১৯৭১, ১৫ ই জুন, ২০২৬ রাত ৮:৪৯

প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।
=======================================
অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটি নামের ব্রিটেনের কিছু প্রবাসী বাংলাদেশিদের ছোট সংগঠন থেকে দাওয়াত দেওয়া হয়েছে... ...বাকিটুকু পড়ুন

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাকাজার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

×