সোয়াইন ফ্লু ঠেকাতে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পর্যবেক্ষণ ডেস্ক স্থাপন
২৯ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী এএফএম রুহুল হক বলেছেন, বিদেশী বা প্রবাসী নাগরিকদের মাধ্যমে সোয়াইন ফ্লু'র ভাইরাস যাতে দেশে প্রবেশ করতে না পারে সেজন্য জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ বিকেলে বিদেশ থেকে আসা যাত্রীদের পরীক্ষা করতে পর্যবেক্ষণ ডেস্ক বসানো হয়েছে।
সোয়াইন ফ্লুর সংক্রমণ প্রতিহত করার জন্য আজ এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের জানান, বিমানযোগে বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীরা সোয়াইন ফ্লু আক্রান্ত কিনা তা পর্যবেক্ষণের জন্য আগমন লাউঞ্জের বোডিং ব্রিজের নিচে চিকিৎসকদের একটি পর্যবেক্ষণ ডেস্ক বসানো হবে। যদি কোন যাত্রীর দেহে সোয়াইন ফ্লুর লক্ষন দেখা যায় তাহলে তাকে তাৎক্ষণিকভাবে আলাদা করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। ডেস্কে স্বাস্থ্য মন্ত্রনালয়ের চিকিৎসক ছাড়াও বিমানের চিকিৎসকরা কাজ করবেন। এ কাজে বিমান বন্দরের কর্মকর্তা ও চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে তিনি জানান। মেক্সিকোতে উৎপন্ন সোয়াইন ফ্লু সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে। আকাশ পথে আসা যাত্রীদের মাধ্যমে বাংলাদেশেও ছড়িয়ে পড়তে পারে এ আশঙ্কায় এই সতর্ক ব্যবস্থা নেয়া হলো
(সূত্র এবং আরো খবরের জন্য এখানে ক্লিক করুন )
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন