ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, সাম্রাজ্যবাদীরা অচলাবস্থার সম্মুখীন হয়েছে। তিনি আজ ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজে স্থানীয় আলেমদের এক সমাবেশে এ মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, জেনেভায় অনুষ্ঠিত বর্ণবাদ-বিরোধী সাম্প্রতিক সম্মেলন প্রমাণ করেছে যে, সাম্রাজ্যবাদী ব্যবস্থা অচলাবস্থার সম্মুখীন হয়েছে। তিনি বলেন, এই সম্মেলন আরো প্রমাণ করেছে যে মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতি সমর্থনের ব্যাপারে পশ্চিমা দেশগুলোর দাবী পুরোপুরি মিথ্যা। ওরা এই সম্মেলনে বক্তব্য প্রদানে বাধা দেয়ার জন্য বেশ কয়েকটি পরিকল্পনা নিয়েছিল বলে ডক্টর মাহমুদ আহমাদিনেজাদ স্মরণ করিয়ে দেন। প্রেসিডেন্ট আহমাদিনেজাদ যাতে বর্ণবাদ-বিরোধী ঐ সম্মেলন বক্তব্য রাখতে না পারেন সে জন্য ইহুদিবাদী মহল ও তাদের সহযোগী পাশ্চাত্যের দেশগুলো ব্যাপক প্রচেষ্টা চালিয়েছিল। বিশ্বের ওপর সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক আধিপত্য সত্ত্বেও সাম্রাজ্যবাদী শক্তি পতনের সম্মুখীন বলে ইরানের প্রেসিডেন্ট উল্লেখ করেন। সাম্রাজ্যবাদী শক্তিগুলো সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে বাধা বলেও তিনি মন্তব্য করেন । ( সূত্র দেখুন )
বাক-স্বাধীনতা ও গণতন্ত্রের ব্যাপারে পশ্চিমা দেশগুলোর দাবী পুরোপুরি মিথ্যা : ইরানের প্রেসিডেন্ট
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।