দেশে যে ভয়াবহ বিদ্যুৎ সমস্যা চলছে তার জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনা আড়াই বছর আগে ক্ষমতা ছেড়ে যাওয়া চার দলীয় জোট সরকারকে দায়ী করেছেন। তিনি বলেন, 'জোট সরকার দুর্নীতি ও অপশাসনের মাধ্যমে দেশে নানা সমস্যা সৃষ্টি করেছে । অনেক শিল্প কারখানা তারা বন্ধ করে দিয়েছে। বিদ্যুৎসহ নানা সমস্যা তাদেরই সৃষ্টি। শেখ হাসিনা আজ মে দিবস উপলক্ষে হাজার হাজার মানুষের জনসভায় আরো বলেছেন, বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে। এছাড়া বন্ধ হয়ে যাওয়া সকল কল কারখানা খুলে দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। নির্বাচনী ইশতেহারে এবং নির্বাচনের প্রাক্কালে মেঠো বক্তৃতায় আওয়ামীলীগ সভানেত্রী জনগণকে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন । দেশের সকল সমস্যার কথা জেনেই তিনি ঐসব প্রতিশ্রুতি দেন । আজকের সমাবেশ থেকে তিনি শ্রমিকদের জন্য আরো কিছু প্রতিশ্রুতি ঘোষণা করে অঙ্গীকার বা প্রতিশ্রুতির তালিকা আরেকটু লম্বা করলেন । আমরা দেখার অপেক্ষায় থাকলাম আমাদের সরকার প্রধান তার প্রতিশ্রুতিগুলো আগামী পাচ বছরে কতটুকু বাস্তবে রূপ দিতে পারেন ।( এ সম্পর্কিত খবরগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন )
পল্টন ময়দানে প্রধান মন্ত্রীর ভাষণ : প্রতিশ্রুতির তালিকা আরো দীর্ঘায়িত হলো
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।