আফগানিস্তানে মার্কিন সেনাদের তান্ডব অব্যাহত : আজকের হামলায় শতাধিক সাধারণ মানুষ নিহত
০৬ ই মে, ২০০৯ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন বিদেশী সেনাদের চালানো গণহত্যায় নারী ও শিশুসহ ১০০ জনেরও বেশী বেসামরিক আফগান নিহত হয়েছে।
আফগানিস্তানের কয়েকজন পার্লামেন্ট সদস্য এবং স্থানীয় অধিবাসীরা জানিয়েছে, দেশটির ফারাহ প্রদেশের বালা বোলুক জেলার একটি গ্রামে মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় শতাধিক গ্রামবাসী নিহত হয়েছে। ফারাহ প্রদেশ থেকে নির্বাচিত সাংসদ মোহাম্মাদ মুসা নুসরাত জানিয়েছেন, প্রাদেশিক কর্মকর্তাদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, শতাধিক মৃতদেহ সনাক্ত করার পাশাপাশি এখনো উদ্ধার অভিযান চলছে। ভয়াবহ বিমান হামলায় বিধ্বস্ত বাড়িঘরের নীচে এখনো অনেক মৃতদেহ চাপা পড়ে আছে বলে তিনি আশঙ্কা করছেন। আফগানিস্তানে কর্মরত আন্তর্জাতিক রেডক্রস বা আইসিআরসি কাবুলে এক বিবৃতিতে বলেছে, বিদেশী সেনাদের বোমাবর্ষণে তাদের একজন স্বেচ্ছাসেবী কর্মী তার পরিবারের ১৩ সদস্য সহ নিহত হয়েছেন। আইসিআরসি'র মুখপাত্র জেসিকা ব্যারি বলেছেন, তাদের প্রতিবেদকরা হামলার শিকার গ্রামে গিয়ে নারী ও শিশুসহ বহু মানুষের মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন। যুক্তরাষ্ট্র সফররত আফগান প্রেসিডেন্ট হামিদ কারযাই তার দেশের বেসামরিক জনগণের ওপর পশ্চিমা সেনাদের চালানো গণহত্যার ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে কাবুলে প্রেসিডেন্টের প্রাসাদ থেকে প্রকাশিত বিবৃতিতি জানানো হয়েছে। জনাব কারজাই এর আগেও বহুবার বিদেশী সেনাদের হামলায় বেসামরিক আফগান নাগরিকের নিহত হওয়ার ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন।
(সূত্র দেখার জন্য এখানে ক্লিক করুন )
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারি দলের দায়িত্বপ্রাপ্তরা যখন মিডিয়ার সামনে কথা বলেন, তখন তাদের কথায় দেশে কোনো সমস্যা খুঁজে পাওয়া যায় না। বাতাবি লেবুর বাম্পার ফলনের খবর পাওয়া যায় শুধু। কিন্তু যখন সমাজের কাছে যাওয়া হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাকার লোক, ১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:১৬
দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন অবস্থানে বাংলাদেশ। ইউনেস্কো প্রকাশিত বিশ্ব শিক্ষা পরিসংখ্যানের তথ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এবং মালদ্বীপের মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থা নিয়ে করা... ...বাকিটুকু পড়ুন

ধরুন আপনি একদিন ঘুম থেকে উঠলেন আর সিদ্ধান্ত নিলেন যে আপনার চারপাশের সবকিছুই ভুল। ক্যালেন্ডারের তারিখ ভুল, রান্নাঘরের খাবার ভুল, দেশের সংবিধান ভুল, এমনকি বাইরে যে ঝড়ো হাওয়া বইছে...
...বাকিটুকু পড়ুন
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেবের বক্তব্য পরীক্ষায় নকল প্রতিরোধের বিষয়টি গত কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা সমালোচনা হচ্ছে। এমনকি সামহো্য়্যারইন ব্লগেও সমালোচনা হয়েছে! বাংলাদেশে স্কুল কলেজ পরীক্ষা সহ...
...বাকিটুকু পড়ুনইচ্ছেগুলো অনিচ্ছেতে হঠাৎ বদলে যাক।
তোমায় পাওয়ার ইচ্ছে আমার অনিচ্ছেতে থাক।
ইচ্ছেরা সব ছুটি নিয়ে যাক না বহু দূরে।
অনিচ্ছেরা কাছে এলে হতেম ভবঘুরে।
মনের যত গোপন কথা মনের মাঝেই থাক।
ইচ্ছেগুলো অনিচ্ছেতে হঠাৎ বদলে... ...বাকিটুকু পড়ুন