গণতন্ত্র ও আশংকা
১৪ ই এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যদিও আমরা অনেক আশা করেছিলাম এই নতুন তত্ত্বাবধায়ক সরকারের দাযি়ত্ব নেয়ার পর। কিন্তু আসলে কি আমরা আরও বড় কোন ভীতিকর অবস্থায় পড়তে যাচ্ছিনা!! আমাদের সেনা প্রধানের কিছুদিন আগে দেয়া রাজনৈতিক বক্তব্য কি অন্যকিছু ভাবার খোরাক জাগাচ্ছেনা?যদি দেশে রাজনীতি বন্ধ থাকে তবে উনি কি করে নেতৃত্বের ধারণা, গণতন্ত্রের মডেল ইত্যাদি নিয়ে কথা বলেন?তাছাড়া তিনি তো এ বিষয়ে বিশেষজ্ঞও নন।
আমি মনে প্রাণে চাই আমার সন্দেহ মিথ্যা হোক, কিন্তু এ সন্দেহ আমার যাচ্ছেনা যে সকল বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন বা তদারকি করছেন সামরিক বাহিনীর উচ্চসারির কর্মকর্তাগণ। আমরা কি আবার কোন বড় ফাঁদে পড়তে যাচ্ছি? গণতন্ত্রের বড় উপহার হচ্ছে বাকস্বাধীনতা। সামরিক শাসনে দেখা গেছে বাকস্বাধীনতা ক্ষুন্ন হয়েছে বারে বার। গণতান্ত্রিক শাসনে কোন দল অন্যায় করলে যে কেউ এর প্রতিবাদ করতে পারে। যেমন করেছে BNP’র দুর্নীতির; যদিও কোন প্রতিকার তাতে হয়নি যার ফলশ্রুতি এই তত্ত্বাবধায়ক সরকারের অন্তরালে সামরিক শাসন। কিন্তু সামরিক শাসনে ওমন প্রতিবাদ করা খুবই কঠিন এবং রক্তাক্ততার সম্ভাবনাযুক্ত। আশা করি আমার সন্দেহ মিথ্যা প্রমাণিত হবে।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০০৭ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন
গোকুলে বাড়িছে সেপরিস্থিতি যতই ঘোলাটে হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে- ক্ষমতার অন্দরমহলে অস্বস্তি বাড়ছে। একের পর এক বক্তব্য, ভিডিওবার্তা, ব্যাখ্যা-বিশ্লেষণ দেখে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে- এত অস্থিরতার কারণ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫

ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২
একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন
আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন