somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দেখা হলিউডের দর্শকনন্দিত ১০টি রোমান্টিক মুভি...

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই উনিশ শতকের শেষভাগে চলচ্চিত্রের উদ্ভাবন হওয়ার পর থেকে আজ পর্যন্ত বিশ্বের নানা দেশে তৈরি হয়েছে কতো কতো ছবি। নানা বিষয়ে হরেক রকম চলচ্চিত্র মাতিয়েছে বিশ্ব। কিন্তু প্রথম থেকেই হলিউড সর্বক্ষেত্রে আজ অব্দি অগ্রগামী। আমার দেখা সেই হলিউডের ১০টি দর্শকনন্দিত রোমান্টিক ছবিগুলো একেক করে দেখে নিন।

১.‘কাসাব্লাঙ্কা’: মূল চরিত্রে অভিনয় করেছেন হ্যামফ্রে বোগার্ট এবং ইনগ্রিড বার্গম্যান। মানুষ বারেবারে ভালবাসা খুঁজে বেড়ায় বিভিন্ন জনে। একসময় সত্যিকার প্রেম এসে ধরা দেয়। অনবদ্য এক প্রেমের ছবি কাসাব্লাঙ্কা। ছবিটি ড্রামা,রোমান্স এবং সাসপেন্স এইসবগুলো উপাদানের সমন্বয়ে পরিপূর্ণ একটি ক্লাসিক বিউটি। ১৯৪২ সালে নির্মিত হয়েছে কাসাব্লাঙ্কা ছবিটি ।




২.‘ গন উইথ দ্য উইন্ড’: মূল চরিত্রে অভিনয় করেছেন ক্লার্ক গেবল এবং ভিভিয়েন লেই। প্রকাশহীনতায় প্রেম গাঢ় হয়ে ওঠে। প্রেমের সহজাত এ অনুভূতির খুব সুন্দর রুপায়ন ‘গন উইথ দ্য উইন্ড’। ১৯৩৯ সালে নির্মিত হয় ছবিটি।




৩.‘ নটিংহিল ’: মূল চরিত্রে অভিনয় করেছেন জুলিয়া রবার্ট এবং হিউ গ্র্যান্ট। পৃথিবীর শ্রেষ্ট আকর্ষনীয় সুন্দরী অভিনেত্রী আনা স্কট যিনি প্রেমে পড়েন একটা বুকশপের মালিক উইলিয়াম থ্যাকারের। দুটি ভিন্ন স্ট্যাটাসের দুটি মানুষের মানষিক টানাপোড়েন এখানে দেখানো হয়েছে। অসম্ভব সুন্দর ডায়ালগ সমৃদ্ধ এ ছবিটি। শেষ দৃশ্যে আনা স্কটের প্রেস কনফারেন্সটি উত্তেজনা ভরপুর ভীষণ সুন্দর একটি মুহূর্ত। নিরেট ভালবাসার ছবি নটিংহিল।




৪.‘দ্য নোটবুক’: মূল চরিত্রে অভিনয় করেছেন টিম আইভী এবং জেনা রোনাল্ড। অ্যালি এবং নোয়াহ্ নামক দুই প্রেমিক জুটির চিরাচরিত ধনী গরীব দন্দ্ব এখানে গল্পাকারে নির্মিত হয়েছে। পরিবারের চাপে পড়ে অ্যালি’র অন্য জায়গায় বাগদান হয় তারপরেও প্রথম প্রেমের হাতছানি অ্যালিকে তার স্বপ্ন পূরণে মরিয়া করে তোলে। অপূর্ব এই প্রেমের ছবিটি ২০০৪ সালে নির্মিত হয়। এই মুভিটা যতই দেখবেন তারপরও মনে হবে আরো অনেক কিছু বুঝি বাকি রয়ে গেলো।




৫.‘এ অফিসার এন্ড এ জেন্টেলম্যান’: মূল চরিত্রে অভিনয় করেছেন রিচার্ড গিয়ার এবং ডেব্রা উইঙ্গার। নেভি রিক্রুট জীবনের ভালবাসার বিভিন্ন প্রবাহ এখানে চিত্রায়িত হয়েছে। শক্তিশালী গল্প এবং সফল চরিত্রায়নের জন্য ছবিটি বিপুল জনপ্রিয়তা পায়। সেই সাথে এটিকে শ্রেষ্ঠ প্রেমের ছবি হিসাবে গণ্য করা হয়। ‘এ অফিসার এন্ড এ জেন্টেলম্যান’ ছবিটি ১৯৮২ সালে নির্মিত।




৬.‘এন অ্যাফেয়ার টু রিমেমবার’: মূল চরিত্রে অভিনয় করেছেন ক্যারি গ্র্যান্ট এবং ডেবরা কের। হ্যান্ডসাম প্লেবয় চরিত্রের নিকি একজন চিত্রশিল্পী এবং নাইটক্লাব সিঙ্গার টেরি, দুজনের পরিচয় ঘটে ইউরোপ থেকে নিউইয়র্ক যাবার পথে। অন্যের সাথে বাগদান থাকা সত্বেও এই দুজন প্রেমের সম্পর্ক্যে জড়িয়ে পড়ে। এম্পায়ার স্টেট বিল্ডিং এ দুজন দেখা করবেন বলে ঠিক করেন। কিন্তু ঘটতে থাকে অন্যরকম কিছু। ১৯৫৭ সালে নির্মিত ছবিটি মন ছুঁয়ে যাওয়া এক প্রেমের ছবি।




৭.‘ টাইটানিক’: মূল চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিকাপ্রিও এবং কেট উইন্সলেট। নর্থ আটলান্টিক সমুদ্রের বুকে সৃষ্টি একটি মানবিক প্রেম এবং তার করুন সমাপ্তি নিয়ে তৈরি টাইটানিক ছবিটি। ১৯৯৭ সালে নির্মিত একটি ট্র্যাজেডিক প্রেম কাহিনী টাইটানিক। বিপুল জনপ্রিয়তার সাথে এই ছবিটি অস্কার জয় করে।




৮.‘প্রিটি ওম্যান’: মূল চরিত্রে অভিনয় করেছেন রিচার্ড গিয়ার এবং জুলিয়া রবার্ট। ভালবাসা যেকোন সময় মনের কোণে এসে উঁকি দিতে পারে। প্রিটি ওম্যান ছবিতে এক সম্পদশালী পুরুষের কাছে তাই প্রেম হয়ে এসেছিল বন্ধনহীন প্রেমহীন এক নিশীথচারিনী। ১৯৯০ সালে নির্মিত ভীষণ সাবলিল সুন্দর এক প্রেমের ছবি প্রিটি ওম্যান।




৯.‘রোমিও জুলিয়েট’: বিশ্ববিখ্যাত লেখক উইলিয়াম সেক্সপিয়ারের কালজয়ী ট্র্যাজেডি গল্প অবলম্বনে ১৯৯৬ সালে নির্মিত হয় রোমিও জুলিয়েট। মূল চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিকাপ্রিও এবং ক্লেয়ার ডেনিস। এর আগেও অনেকবার এই প্রেমকাহিনী নিয়ে ছবি নির্মিত য়েছে। দুটি ভিন্ন পরিবারের পূর্ববর্তী রেষারেষি এবং আভিজাত্যের অহংকারকে পেছনে ফেলে দুজন মানুষ প্রথম দেখায় প্রেমে পড়ে যায়। নানা রকম টানাপোড়েনের পর তাদের বিয়ে হয় এবং তথ্যগত ভুলের কারণে জীবনে একসময় নেমে আসে প্রেম উপাখ্যানের ট্র্যাজেডি।




১০.‘দ্য আফ্রিকান কুইন’: মূল চরিত্রে অভিনয় করেছেন ক্যাথরিন হেপবার্ন এবং হ্যামফ্রে বোগার্ট। একটা পুরুষের জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হল নারী। ভিন্ন ব্যাক্তিত্বসম্পন্ন দুটি মানুষের যুদ্ধকালীন সময়ে প্রেমে পড়ার অনবদ্য কাহিনী নিয়ে ১৯৫১ সালে নির্মিত দ্য আফ্রিকান কুইন ছবিটি। ভীষণ সুন্দর প্রেমের ছবি



..........................................................................................................................
আর্ট
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:১২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×