সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩০
যুদ্ধাপরাধীদের বিচার ও আমার ভাবনা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
অনেকদিন ধরেই ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারের দাবি উঠেছে। এই ইস্যুতে লেখালেখি হয়েছে বিস্তর। সভা-সমাবেশ, সিম্পজিয়াম ও এ পর্যন্ত কম হল না। কিন্তু আক্ষেপের বিষয় এখনও পর্যন্ত ব্যাপারটির কোন সুরাহা হল না। আমাদের প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখেনি। পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাসের অধ্যায়টির উপর বারবার অযোচিতভাবে নোংড়া রাজনীতির খড়গ চালানো হয়েছে। তবুও এই প্রজন্ম অনেকটা নিজ গরজে, শিকড়ের টানে জাহানারা ঈমামের 'একাত্তরের দিনগুলি' পড়েছে; লাল-সবুজ পোষাক পরে, মাথায় পতাকা বেঁধে ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর উদ্যাপন করেছে, মুক্তিযুদ্ধের ইতিহাস জানার চেষ্টা করেছে। কিন্তু যারা এখন ক্ষমতায় থেকে দেশ শাসন করছেন কিংবা যারা বিরোধী দলে আছেন তাদেরতো প্রায় সবাই মুক্তিযুদ্ধের কিংবা তার আগের প্রজন্মের। তারা সবাই মুক্তিযুদ্ধের বিভীষিকা দেখেছেন, অনেকেই মুক্তিযুদ্ধ করেছেন, স্বজন হারিয়েছেন। ভাবতে অবাক লাগে সেই প্রজন্ম কি করে সেই ঘাতক-দালালদের বিচার বিলম্বিত করে? তারা কি করে রাতে শান্তিতে ঘুমান? একটি বারের জন্যও কি তাদের সেই হারানো স্বজনদের মুখ চোখের সামানে ভেসে উঠেনা? তাদের রক্তে প্রতিশোধের স্পৃহা জেগে উঠেনা? প্রশ্নগুলো আমার এই ছোট্ট মস্তিষ্কের নিউরণে শুধু ছুটোছুটি করে আর আমাকে ক্লান্ত করে অহর্নিশ। আজকাল জীবনটাকে বড্ড বেশি ছোট মনে হয়। অনেক দায় মাথার উপর যার মধ্যে ৭১-এর ঘাতক-দালালদের বিচার ও শাস্তি নিশ্চিত করা অন্যতম। মুক্তিযুদ্ধ এবং তার আগের প্রজন্মের মাননীয় অগ্রজরা কি সেই দায় মাথায় নিয়ে কি আমাদের একটু দায়মুক্ত করবেন? সস্তিতে একটু ঘুমুতে দেবেন? যদি না দেন তবে মনে রাখবেন মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম কিন্তু ঠিকই একদিন দেশের প্রতি তাদের রক্তের ঋণ শোধ করবে তবে সেদিন বিচার বিলম্বিত করার জন্য আপনাদেরও ৭১-এর ঘাতক-দলালদের সাথে একই কাঠগড়ায় দাড় করানো হবে। সুতরাং শীঘ্রই বিচার করবেন নতুবা প্রস্তুত থাকবেন কাঠগড়ায় দাড়াবার জন্য।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।