ষোড়শী পদ্ম আমি
আমার বিস্তৃত পাপড়িতে চলছে
ভ্রমরের অবাদ লুকোচুরি,
অবেলায় স্বারথির মৌন ভক্ষনে
আমি আজ অবশ পাত্র ।
আমার ঠোঁটযুগলে কাম-পিপাসুদের
অবাদ বিচরন শিহরনে শিহরনে ।
আমি লুকিয়ে রাখি আমাকে সংশয়ের ধ্রুমজালে ।
এই বুঝি শুলেরা দেখলো মোরে ।
বাতাসে দেহের গন্ধ শুকে আসে,
ওরা আসে- জাগরনের মিছিলে দৈত্ত রুপে ।
ওরা একা নয় সহজাতেরাও খুজঁছে আমাকে ।
পদ্ম বল কোথায় লুকিয়ে ?
খেলছ খেলা কার বদ্ধ পুকুরে ?
এত অবিশ্বাসী ওরা?
যমিনের সব ফসল তুলেও ক্রমাগত চুষে যাচ্ছে
বুক পাজঁরের প্রতিটি ভাজেঁ ভাজে।
হে বসুধা !
আমার কি কোন ইচ্ছে নেই আমি ষোড়শী বলে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





