somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টাঙ্গাইলে ছাত্রলীগের আগুনে হতাহত সবাই ছাত্রলীগেরই কর্মী

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই ভাবে আর কত??

টাঙ্গাইল শহরে শনিবার ছাত্রলীগের অগ্নিসংযোগের ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় জানা গেছে। তিনি ছাত্রলীগেরই কর্মী সুমন সাহা (২৭)। পুড়ে অঙ্গার মৃতদেহ প্রথমে তরুণীর বলে ধারণা করা হয়েছিল। সুমন সাহা শহরের বেবিস্ট্যান্ড এলাকার মৃত মদনমোহন সাহার ছেলে। গ্রামের বাড়ি বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের ভৈরপাড়া। দুপুরে ময়না তদন্তশেষে মৃতদেহ পরিবারে হস্তান্তর করা হয়। সত্কারের জন্য সুমনের লাশ গ্রামের বাড়ি নেয়া হয়েছে।

অগ্নিকাণ্ডে ছাত্রলীগের কর্মী সুমন নিহত ও আটজন অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় জেলা শাখার সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ রাজীব বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করেছেন। কারো নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা ৭০/৮০ জনকে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, শনিবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন পতাকা মিছিল নিয়ে কম্পিউটার ট্রেনিং সেন্টার 'কসমস কম্পিউটার সিস্টেম'-এর সামনে ভিক্টোরিয়া রোড অতিক্রম করার সময় উপর থেকে জামায়াত-শিবিরের কর্মীরা মিছিলের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। মিছিলে অংশগ্রহণকারী ছাত্রলীগের কয়েকজন কর্মী তাদের প্রতিহত করার জন্য কম্পিউটার সেন্টারের দোতলায় উঠলে সেন্টারের লোকজন পর পর দুইটি বোমার বিস্ফোরণ ঘটালে সুমন নিহত ও আটজন আহত হয়।

উল্লেখ্য, কসমস কম্পিউটার সিস্টেমের মালিক খোদা-ই-খিদমতগার টাঙ্গাইল শাখার সেক্রেটারি ও জামায়াত সমর্থক শওকত হোসেন ইমরান। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় সেন্টারটিতে কম্পিউটার প্রশিক্ষণ চলছিল। এ সময় মিছিলকারীদের কয়েকজন সেখানে গিয়ে প্রশিক্ষণার্থীদের বের করে দেয় এবং কম্পিউটারগুলো ভাঙচুর করে। তারা পেট্রোল ঢেলে ঘরের ভিতর আগুন ধরিয়ে দিলেও ঘরের দরোজা অটোলক সিস্টেম হওয়ায় তারা বেরিয়ে আসতে ব্যর্থ হয়। এদিকে দমকল বাহিনী আগুন নেভাতে এলেও মিছিলকারীরা অগ্নিনির্বাপণে বাধা দিয়ে তাদের দুইটি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ এলে দমকল বাহিনী তাদের সহায়তায় আগুন নেভায় এবং অঙ্গার হয়ে যাওয়া মৃতদেহ ও আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এদের চারজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
ইত্তেফাক
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×