somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরবাসী মন

২১ শে জুলাই, ২০১৪ ভোর ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এক বন্ধু বলেছিল বিদেশ নাকি অল্প দিয়ে অনেক কিছু নিয়ে নিয়েছে। তখন আমি ওর কথাটা বুঝতে পারিনি। কিন্তু এখন মনে হয় ও ঠিকই বলেছিল। পৃথিবীর সবচেয়ে দামি টাকা উপার্জন করে দামি গাড়িতে করে বাড়ী ফেরার পথে খুব একা মনে হচ্ছিল নিজেকে। বৃষ্টি হচ্ছে এখানে। এখন কি বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, কে জানে? কাউকে ফোন করে জানারও উপায় নাই, সবাই এখন ঘুমাচ্ছে। আচ্ছা ইংল্যান্ডের বৃষ্টিতে কি কখনো ভিজতে ইচ্ছে হয়েছে? কি জানি মনে পড়ছে না। অথচ বাংলাদেশে বৃষ্টিতে ভেজা নিয়ে আম্মুর কাছে কত যে বকা খেয়েছি তার ইয়ত্তা নেই।

এখানে আমরা সপ্তাহে একদিন বাঙ্গালী বন্ধুরা মিলে আড্ডা দেই। আড্ডার প্রধান বিষয় হল দেশে থাকতে কে কি করতাম, কোথায় কোথায় যেতাম, কত মজা করতাম ইত্যাদি ইত্যাদি। কেউ ভুলেও বলে না যে এখানে কত মজা করছি, কত বেশী উপার্জন করছি, কত আরামে আছি অথচ এরাই দেশে থাকতে হাজারটা সমস্যা তুলে ধরত আর সবশেষে যে লাইনটা উচ্চারণ করত তা হল এই দেশে মানুষ থাকতে পারে? এমনই এক আড্ডায় এক বন্ধু বলে ফেলল যে দেশকে ভালবাসতে হলে বিদেশে আসতে হবে। আমরা সবাই খানিকক্ষণ চিন্তায় পড়ে গেলাম। সবার মনেই একই প্রশ্ন তাহলে কি দেশে থাকতে আমরা দেশকে ভালবাসতাম না? কি জানি তখন সবাই মাসে কতবার হরতাল হল, রাস্তায় কত ঘণ্টা জ্যামে বসে থাকতে হয়, প্রতিদিন কয় ঘণ্টা করে লোডশেডিং হয় ইত্যাদি ভাবতে ভাবতেই দিন কাটাত তাই হয়ত কত ভালোবাসি তা ভাবার সময় হত না।

আবারও রমজান মাস এল। গত বছর রমজান মাসে বন্ধুরা সবাই দুএকবার ইফতার পার্টি দিয়েছি আর হাহুতাশ করেছি আহা দেশে থাকলে কত মজাই না হত! পরিবারের সবার সাথে একসাথে ইফতার করার মজাই আলাদা। এ দেশে তো বোঝাই যায় না যে এটা রমজান মাস। আর বাংলাদেশের রমজান মাসে সেহেরীর সময় এলাকায় এলাকায় থালা বাসন পিটিয়ে সবাইকে ঘুম থেকে তোলা, ইফতারের সময় চারিদিকে এক অন্যরকম ব্যস্ত সময়, কেনাকাটার ধুম, শবেবরাত-শবেকদরের রাতে রাত জেগে নামাজ পড়া সে এক অন্যরকম পরিবেশ।

হয়ত সেই বন্ধু ঠিকই বলেছিল। এদেশ টাকা দিয়েছে, সম্মান দিয়েছে, দিয়েছে পায়ের তলায় শক্ত মাটির অস্তিত্ব কিন্তু এর জন্য মূল্য দিয়েছি অনেক। অনেক কাটিয়েছি বিরহের সময় আরও অনেক কাটাতে হবে। মাঝে মাঝে হয়ত প্রবাসের চিঠির মত স্বদেশ তোমার দুএকটা খবর নিয়ে আলোচনায় বসব। তবু অধিকাংশ সময়ই তুমি আমার কাছে এক না পাওয়ার ব্যাথা, যেন সে আছে তবু বহু দূরে, যেন তাকে ইচ্ছে হলেই ছোঁয়া যায় না। মাঝে মাঝে রাত জেগে তোমার কথা ভাবি আমি। ভাবি একদিন ফিরে যাব। একদিন আবার সেই শহরে সেই রাস্তায় তোমার সাথে মিলব আমি। একদিন আবারও ঝুম বৃষ্টিতে ভিজব আমি মায়ের বকুনি উপেক্ষা করে। একদিন আবার কাল বৈশাখী ঝরে দাদু বাড়ীতে গিয়ে আম কুড়াব। একদিন আবার পদ্মার পাড়ে ইলিশ খেতে যাব। পালা পার্বণে শাড়ি পরে, হাতে চুরি, কপালে টিপ দিয়ে উৎসব করব। একদিন আবার বাঙ্গালী হব। কিন্তু তাহলে কি এখন আমি বাঙ্গালী নই? অবশ্যই আমি বাঙ্গালী। হয়ত এত নানা রঙের মানুষের ভিড়ে নিজেকে খুঁজে পেতে সময় লাগে তবু আমার অস্তিত্বের ভেতর থেকে এখনও আমি বাঙ্গালী আর আজীবন বাঙ্গালীই থাকব।

ফাহিমা দিলশাদ
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরকালে আল্লাহর বন্ধু, দাস নাকি কয়েদী হবেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২২ শে মার্চ, ২০২৬ সকাল ৭:১৪




সূরাঃ ৫১ যারিয়াত, ৫৬ নং আয়াতের অনুবাদ-
৫৬। আমি জিন ও মানুষকে এ জন্য সৃষ্টি করেছি যে, তারা আমারই ইবাদত করবে।

সূরাঃ ২ বাকারা, ২৫৫ নং আয়াতের অনুবাদ-
২৫৫। আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

ঈদের আগের রাতে দুই মোল্লার কথোপকথন ( (কাল্পনিক)

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:২১


এশার নামাজ শেষ হয়েছে বেশিক্ষণ হয়নি। মসজিদের ভেতর রফিকুল্লাহ সাহেব একা বসে আছেন। বয়স বাষট্টি। হাতের তসবিটা নাড়ছেন, কিন্তু গোনা হচ্ছে না আসলে। চোখ গেছে দূরে—বাজারে আলো জ্বলছে, রিকশার ভিড়,... ...বাকিটুকু পড়ুন

সামুর ঈদ কবে?

লিখেছেন শূন্য সারমর্ম, ২২ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:০৬




সবাইকে ঈদ মুরাবক!

ঈদ কেমন গেলো? পুরো রমজানের দুআা কতটুকু কাজে লেগেছে? বৃষ্টি ভেজা, বজ্রপাতে কোনো ভোগান্তি হয়েছে : প্রিয়জন সব ঠিকঠাক আছে? আহত বা নিহত হয়েছে?? ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-৩

লিখেছেন অর্ক, ২২ শে মার্চ, ২০২৬ রাত ১১:৪৫



সারাজীবন আমি মানবতা, সত্য, শুভ, সুস্থ, সুন্দরের চর্চা করে এসেছি। আমার উপর শতভাগ আস্থা রাখতে পারেন। শতভাগ নিশ্চিত না হয়ে আমি কিছু বলি না বা দাবি করি না। এই... ...বাকিটুকু পড়ুন

ইহুদীদের ষড়যন্ত এবং আমেরিকার খনিজ সমৃদ্ধ ভূমী দখলের লীলাখেলা।

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১:৪২



র্দীঘদিন ধরে ইহুদীরা মুসলিমদের সন্ত্রাসী পরিচয় তকমা দিয়ে বিশ্ব দরবারে ঘৃন্য জাতি সত্ত্বাতে পরিনত করার অপেচেষ্টায় রত ছিলো। মুসলমান মানেই সন্ত্রাসী প্রথমেই ধারনা দিতে তৈরি করা হল আল কায়দা।... ...বাকিটুকু পড়ুন

×