somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইন কানুন

০৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিব ঠাকুরের আপন দেশে
আইন কানুন সর্বনেশে
কেউ যদি যায় পিছলে পড়ে
প্যায়দা এসে পাকড়ে ধরে
কাজির কাছে হয় বিচার
..... একুশ টাকা দন্ড তার

এই দেশটা শিব ঠাকুরের না হলেও এখানকার আইন কানুনও সর্বনেশে। সুকুমার রায় বহু আগে এই কবিতা লিখেছিলেন কিন্তু এতদিন পর ইংল্যান্ডে এসে আমি এই কবিতার সার্থকতা খুঁজে পেলাম। তেমনই কিছু মজার সর্বনাশা ঘটনা বর্ণনা করব এই লেখায়।

একবার সবজি কিনব বলে দোকানে গেছি। বৃষ্টি হচ্ছিল তাই রাস্তা পিচ্ছিল। হঠাৎ এক লোক পিছলে গেলেন। দোকানের সামনে অনেক মানুষই ছিল কিন্তু কেউ ধরার আগেই উনি এক মেয়ের উপর পরে গেলেন। সবাই ধরাধরি করে তাদের উঠাল। লোকটি মেয়েটির উপর পড়ায় লোকটির কিছু না হলেও মেয়েটির জামা একদম ভিজে গেল। মেয়েটি উঠে লোকটিকে বলল তুমি ইচ্ছা করে আমার উপর পড়েছ। লোকটি না করায় মেয়েটি বলল আমি তোমাদের মত বুড়োদের খুব ভাল করে চিনি। তরুণী মেয়ে দেখলেই তোমরা গলে পড়ে যাও। হয় তুমি আমাকে আমার জামার দাম দেবে নয়ত আমি পুলিশ ডাকব। লোকটির অনেক বোঝানোর পরও মেয়েটি বুঝল না এবং যথারীতি পুলিশ আসল। পুলিশ আসায় ভিড় কমে গেল। আমিও দোকানের ভিতরে চলে গেলাম। যাওয়ার সময় দেখলাম পুলিশ লোকটিকে ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে।

আর একবার কেনাকাটা করার জন্য স্থানীয় মার্কেটে গেছি। মার্কেটের সামনে বসার বেঞ্চ আছে। অনেকের সাথে আমরাও বসেছি। হঠাৎ দেখি দুটো ছেলের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়ে গেল এবং এক পর্যায়ে গালি গালাজও হতে থাকল। ওই সময় সামনে দিয়ে এক মহিলা তার কুকুর নিয়ে হেঁটে যাচ্ছিলেন। উনি ঘুরে দাড়িয়ে একটা ছেলেকে জিজ্ঞেস করলেন যে তুমি ওকে কি বলে গালি দিয়েছ? ছেলেটি বলল যাই বলি না কেন তাতে তোমার কি। মহিলা আবার বললেন না আমি জানতে চাই তুমি ওকে কুকুর বলে গালি দিয়েছ কিনা? ছেলেটি বলল হ্যাঁ দিয়েছি তো? মহিলা বলল তুমি তো ওকে কুকুর বলে গালি দিতে পার না কারণ আমার কুকুর শুধু কুকুর না ও আমার বাচ্চা। তাছাড়া আমার বাচ্চা তোমাদের মত এত অভদ্র না। ও রাস্তায় দাড়িয়ে ঝগড়া করে না, কাউকে গালি দেয় না। তাহলে তুমি কেন ওর চেয়ে খারাপ কাউকে কুকুর বলে গালি দেবে? ও তো কুকুর হওয়ার যোগ্য না বরং ওকে কুকুর বলে তুমি আমার বাচ্চাকে অপমান করেছ। শেষ পর্যন্ত সেখানে পুলিশ আসল। তারপরের ঘটনা দেখার জন্য ওখানে আর অপেক্ষা করার মত সময় ছিল না।

বাংলাদেশে একবার ছোট একটা দুর্ঘটনা দেখার সুযোগ হয়েছিল। একটি রিক্সা আর একটি মোটর সাইকেলের সংঘর্ষে রিক্সাটি কাত হয়ে পড়ে যায়। রিক্সায় একটা মেয়ে ছিল। রিক্সা পড়ে যাওয়ায় সেও পড়ে গেল। একটা ছেলে দৌড়ে এসে প্রায় ফিল্মি কায়দায় মেয়েটির কোমর ধরে তাকে তোলার চেষ্টা করতেই মেয়েটি চেঁচিয়ে উঠল এই বলে যে আমি কি আপনাকে বলেছি আমার সাহায্য লাগবে? ছেলেটি মেয়েটিকে মোটামুটি অর্ধেকটা তুলে ফেলেছিল সেই অবস্থা থেকে ছেলেটি মেয়েটিকে ছেড়ে দিল। ফলাফল স্বরূপ মেয়েটি আবার পড়ে গেল এবং অবাক হয়ে তাকিয়ে রইল। ওদিকে মোটর সাইকেলে বসা লোকটি হাসছে আর বলছে এদেশের আইন কানুন সবই আলাদা। একটা মেয়ে পড়ে গেলে ১০ জন ছুটে আসে। আর একটা ছেলে পড়ে গেলে ৪ জন আসে তাও আবার সবার শেষে, গোরস্তানে নেয়ার জন্য।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×