somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মায়ের মত আপন কেহ নাই

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত সপ্তাহে আমার একটা বন্ধু মা হয়েছে। ওকে আমি সেই ছোটবেলা থেকে চিনি। কিন্তু কোন দিন ওকে এত আনন্দিত হতে দেখেনি। ও আমাকে বলে যে, দোস্ত আমার মেয়ের গায়ের গন্ধ আমি যদি গায়ে মাখতে পারতাম! মা যখন তার নিজের অংশকে কোলে নেয় তখন তার যে অসাধারণ অনুভূতি হয় তা আর একবার আমি বুঝতে পারলাম আমার বন্ধুটাকে দেখে।

আমি আমার মায়ের প্রথম সন্তান। আমার জন্মের সময় ডাক্তার বলেছিলেন, যে কোন একজনকে বাঁচানো যাবে। টানা ২৮ ঘণ্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আম্মু আমাকে জন্ম দিয়েছিল। আমার জন্মের পরও তাকে হাসপাতালে থাকতে হয়েছিল আরও ১৬ দিন। এই পরিমানে রক্ত দেয়া লাগছিল যে বাইরে থেকে রক্ত কিনতে হয়েছিল। এই সব কথাই আমার বাবার মুখে শোনা। আম্মু আমাকে শুধু এতটুকু বলে যে, সব কষ্ট মুছে গেল যখন তোমাকে কোলে নিলাম।

একটু যখন বড় হলাম তখন বুঝলাম আমার মায়ের পৃথিবীটা আসলে আমার চারপাশে ঘুরছে। আমার খাওয়া, আমার স্কুল, আমার টিচার, আমার পড়া শুধু আমি আর আমি। সারাক্ষন আম্মু আমার সাথে, ঘুম ভাঙ্গা থেকে ঘুমানো পর্যন্ত। কখনো আদর, কখনো শাসন, কখনো বা অভিমান।

আমি যখন কলেজে পড়ি তখন আমার পক্স হল। সেই কয়েকটা দিন সারাক্ষণ আম্মু আমার পাশে বসে থাকল আর আল্লাহ্‌র কাছে মিনতি করতে লাগল, হে আল্লাহ্‌ তুমি এই কষ্ট থেকে আমার মেয়েকে মুক্তি দাও, ওর পরিবর্তে তুমি আমাকে এই কষ্ট দাও। আমি চেতনা অচেতনার মাঝে আমার মায়ের ব্যথায় কাতর মুখটা শুধু চেয়ে চেয়ে দেখছিলাম।

জার্মানিতে যাওয়ার দিন নিজেকে খুব অসহায় লাগছিল। ভেতরটা ভীষণ শূন্য লাগছিল। ফ্লাইটে বসে বার বার চোখ মুছছিলাম। খুব কাঁদতে ইচ্ছে করছিল কিন্তু কাঁদতে পারছিলাম না। সেবারই প্রথম মা দিবসে মায়ের জন্য গিফট কিনেছিলাম। পরে শুনলাম যতদিন আমি কাছে ছিলাম না আমার মা নাকি বার বার ঐ গিফটের প্যাকেট খুলে খুলে দেখত আর বলত এইখানে আমার মেয়ের ছোঁয়া আছে। কত ভালবাসা!

গত বছর মা দিবসে আম্মুর জন্য একটা ঘড়ি পেইন্ট করেছিলাম। আমার মা আজো প্রতিদিন সেই ঘড়িতে সময় দেখে। আজো সকালবেলা ডিম খেতে না চাইলে বকা দেয় সেই ছোটবেলার মত। আজো আমি একটু হাঁচি দিলে তার চিন্তার শেষ থাকে না। আজো যদি কখনো খেতে ইচ্ছে না করে তাহলে মুখে তুলে খাইয়ে দেয়। আজো রাতেরবেলা ঘুম থেকে উঠে এসে আমার গায়ে চাদর তুলে দেয়। ঘড়ি তার নির্দিষ্ট নিয়মে চলছে, সময় বয়ে যাচ্ছে কিন্তু আজো আমার মায়ের কাছে আমি সেই ছোট্ট আমিই আছি। মাগো তোমায় অনেক ভালবাসি............

"মায়ের মত আপন কেহ নাই রে মায়ের মত আপন কেহ নাই
মা জননী নাইরে যাহার ত্রিভুবনে তাহার কেহই নাইরে"
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×