somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাইবার যুদ্ধ বন্ধ ঘোষণা করলেও সাইবার যুদ্ধ আবার শুরু

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ সাইবার আর্মির ঘোষণা তারা যুদ্ধ শেষ করে নি কারন তাদের দাবি দাওয়া পুরন হয় নি । তাই এই যুদ্ধ চলবে যতক্ষণ তাদের দাবি দাওয়া পুরন না হয় ।

সাইবার আর্মি বলেছে.।.।.।।।


সকল বাংলাদেশীদের আন্তরিক শুভেচ্ছা
আমরা বাংলাদেশ সাইবার আর্মি, প্রথম এবং সবচেয়ে বৃহৎ বাংলাদেশী হ্যাকিং গ্রুপ। সাম্প্রতিক সময়ে, আমরা দেখছি যে কিছু লোক বাংলাদেশ-ভারত সাইবার যুদ্বের ইতি টানার চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারস এবং এক্সপায়ার সাইবার আর্মি ইতিমধ্যেই যুদ্ব থেকে সরে আসার বার্তা প্রকাশ করেছে। কিন্তু এটাই কি তা, যা বাংলাদেশীরা চেয়েছিল? এখনই যুদ্ব থামিয়ে দেয়াটা কোন সমস্যার সমাধান নয়। আমরা আমাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ব চালিয়ে যাব। আমাদের দাবী এবং ফলাফল একটি সংক্ষিপ্ত আলোচনা এই যুদ্ব চালিয়ে যাওয়ার পিছনে আমাদের উদ্দেশ্যগুলোকে স্বচ্ছ করবে।

১. বাংলাদেশী ওয়েবসাইট সমূহ হ্যাক করা এবং বাংলাদেশের সাইবার স্পেসে যেকোন অবৈধ প্রবেশ বন্ধ করতে হবে।
=> এটা করা হয়নি। যদিও এটা ধারণা করা হচ্ছে যে ভারতীয় হ্যাকাররা আক্রমন বন্ধ করেছে, কিন্তু এটা সত্য নয়। বাংলাদেশী সাইটগুলো এখনো প্রতিদিন তাদের আক্রমণের শিকার হচ্ছে, যদিও মানুষ সেগুলো সম্পর্কে এখনো অজ্ঞ।

২. বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশী নিরাপরাধ মানুষ হত্যা বন্ধ করতে হবে।
=> ভারতীয় স্বরাস্ট্রমন্ত্রী এই হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও বিএসএফ প্রধান প্রকাশ্যে বলেছেন যে এই হত্যা বন্ধ হবে না। তাছাড়াও কয়েকদিন আগে তারা আরো দুজন বাংলাদেশীকে তাদের কাস্টোডিতে ধরে নিয়ে গেছে।

৩. টিপাইমুখ বাধ নির্মাণ বন্ধ করতে হবে।
৪. তিস্তা পানিবন্টন চুক্তিতে স্বাক্ষর করতে হবে।
=> এই দুটো দাবীও তাদের বিবেচনাধীন রয়েছে। সত্যিকারভাবে এই দাবীগুলো তাদের বিবেচনায় আছে আরো অনেক বেশী সময় ধরে। আমাদের উদ্দেশ্য এই দাবীগুলো মেনে কাজ শুরু করানো, তাদের বিবেচনাধীনে পাঠানো নয়।

৫. হয় বাংলাদেশে ভারতীয় চ্যানেল-মিডিয়ার অনুপ্রবেশ বন্ধ করতে হবে নয়ত ভারতে বাংলাদেশী মিডিয়ার প্রবেশাধিকার দিতে হবে।
=> এটাও ঘটেনি। ভারতীয় চ্যানেলগুলো এখনো প্রচারিত হচ্ছে যেখানে ভারতে এখনো বাংলাদেশী চ্যানেলগুলো নিষিদ্ব।

৬. বিএসএফ এর বাংলাদেশ বিরোধী যেকোন কার্যকলাপ বন্ধ করতে হবে এবং ইতিমধ্যে তারা বাংলাদেশের বিপক্ষে যেসব অন্যায় করেছে সেগুলোর যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।
৭. শেষ কিন্তু পরিশেষ নয়, ভারতকে যেভাবেই হোক বাংলাদেশের বিরুদ্বে যায় এমন যেকোন কাজ বন্ধ করতে হবে।
=> এই দুটো দাবীও এখনো পূরন হয়নি।

এই যুদ্বটি মূলত ভারত সরকারের কাছে একটি বার্তা পাঠানোর জন্য শুরু হয়েছিল যাতে আমাদের জাতির জন্য বৃহত্তর সুবিধার্থে কিছু পরিবর্তন আসে। কিন্তু আমাদের বার্তা এখনো পৌছায় নিম তাই এই মূহুর্তে যুদ্ব শেষ করে দেয়াটা অর্থহীন আমরা জানি যুক্তিযুক্ত দৃষ্টিতে যুদ্ব চালিয়ে যাওয়াটা ঝুকিপুর্ণ, কিন্তু আমরা ভীত নয়। আমরা যুদ্ব করতে পারব এবং করে যাব অন্যদের মত ভীষন প্রয়োজনের সময় পালিয়ে যাব না। আমাদের সঙ্গেই থাকুন, সমর্থন দিন, আমাদের দাবীগুলোকে জোড়ালো করুন। আমরা আশা করি, আমরা গণমাধ্যম, ব্লগার এবং আমাদের দেশের সমস্ত নাগরিকদের সহায়ত পাব ...

আমরা সন্ত্রাসী নয়, আমরা একটি বার্তার সঙ্গে কিছু মানুষ
আমরা একের মত অবিচ্ছিন্ন
শুন্যে বিভক্ত
কাজ করছি দেশের জন্য
কাজ করছি ন্যায়ের জন্য
আমরা বাংলাদেশ সাইবার আর্মি

হে ভারত
আমরা আসছি...

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

×