somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাকিব কি পারছেন নিজের ইমেজ বজায় রাখতে?

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই সেদিন শাহবাগ দিয়ে কাঁটাবনের দিকে যাচ্ছিলাম। হঠাৎ চোখ আটকে গেল বিশাল এক বিলবোর্ডে। আমাদের দেশের গর্ব , বিশ্বসেরা অলরাউন্ডার , সাকিব আল হাসান হাসিমুখে দাড়িয়ে আছে একটি নাম না জানা বিস্কুটের প্যাকেট হাতে! খুব হাসি পেল। বাসায় ফিরে টিভি দেখতে বসে দেখলাম এরকম আরও অনেক নাম না জানা ব্র্যান্ডের হাস্যকর বিজ্ঞাপনেও সাকিব আল হাসানের সরব উপস্থিতি! কেমন যেন একটা কৌতূহল হওয়ায় ল্যাপটপ নিয়ে বসলাম আর আবিষ্কার করলাম সাকিব নাকি প্রায় ৫০ টি ব্র্যান্ডের এম্বাসেডর!!
আমি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের বিশাল ভক্ত। সেই ২০০৬ এর জিম্বাবুয়ে সিরিজ অথবা ২০০৮ এ নিউজিল্যান্ড সিরিজে সাকিবের পারফরমেন্স দেখেছে পুরো বিশ্ব। তৈরি হয়েছে তার বিশাল এক ইমেজ। সাকিব এখন পাড়ার অথবা ঘরোয়া লিগের কোন খেলোয়াড় না যে শুধু টাকার জন্য নাম না জানা বিস্কুট, টুথব্রাশ এইসব প্রোডাক্ট এর প্রচারণায় অংশ নেবেন। এটা যেমন তার ইমেজ এর সাথে জড়িত তেমনি দায়িত্বহীনতারও প্রমাণ।

মনে পড়ে গেল শচীন তেন্ডুলকার কে নিয়ে প্রচলিত একটি গল্প। ভারতের খুব নামকরা এবং জনপ্রিয় একটি ব্র্যান্ডের বিজ্ঞাপনে অংশ নিতে অনুরোধ করা হয়েছিল তাকে। অনেক টাকা অফার করা হয়েছিল কিন্তু তিনি না করে দিয়েছিলেন। কারণটা হল ওই ব্র্যান্ডের প্রোডাক্ট নাকি তিনি ব্যবহার করেছেন কিন্তু তার ভাল লাগেনি!! এটাই হল দায়িত্বশীলতা। এটা ঠিক যে সব মানুষেরই অধিকার আছে স্বাধীনভাবে অর্থ উপার্জন করা কিন্তু সাকিবের মাথায় রাখা উচিত যে সে এখন দেশের সম্পদ এবং অনেক অনেক মানুষের রোল মডেল। তার নিজের ব্যক্তিত্ব এবং ইমেজ তার নিজেরই তৈরি করতে হবে এবং তা ধরেও রাখতে হবে।

এবার একটা উদাহরণ দেয়া যাক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রায় সবগুলো বুথে গেলেই দেখা যায় সাকিবের ছবি। এই ব্যাংকটি একটি মাল্টি-ন্যাশনাল ব্যাংক এবং তারা বাংলাদেশে Instabuys, Card Cheque এরকম আরও অনেক নতুন নতুন আধুনিক সেবা চালু করেছে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও। সাকিব যদি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্র্যান্ড এম্বাসেডর হয়ে থাকে তবে সে আবার কিভাবে নাম না জানা বিস্কুটের হাস্যকর বিজ্ঞাপন করতে পারে!!

সাকিবের একজন বড় ভক্ত ও শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার আশা থাকবে সাকিব তার নিজের ইমেজ বজায় রাখবেন এবং শুধু কিছু অর্থের জন্যে নিজের এই ইমেজটা নষ্ট করবেন না।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন

ভুটান ও বাক স্বাধীনতা!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪৪

ভুটানের নাগরিকদের জন্য দেশটির সরকার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা নিশ্চিত করেছে, যা দেশটির "গ্রস ন্যাশনাল হ্যাপিনেস" (GNH) দর্শনের মূল ভিত্তি। ভুটানের সাধারণ মানুষ মূলত যে সমস্ত... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

×