পরীক্ষার দু'সপ্তাহ বাকি। অনেকের মতই এসময় আমি যা করি তা হল - পড়ি কম, দুশ্চিন্তা করি বেশি।
দুশ্চিন্তার দাওয়াই কি? দাওয়াইয়ের খোঁজ পরোক্ষভাবে দিল দুই বন্ধু - মেহরাব আর রাতুল। এই দুই বদ বন্ধু আমাকে বাংলা ব্লগ লেখার ব্যাপারে আগ্রহী করে তুলল।
ফল হল বড়ই বিচিত্র। আমার পরীক্ষার দুশ্চিন্তা পুরোপুরি উধাও! কিন্তু পড়াশোনাটাও লাটে উঠেছে!
ঠিক করেছি - এইখানে লিখব আমার প্রতিদিনের এলোমেলো ভুতুড়ে ভাবনাগুলো। অণুকাব্য আর ছোটগল্পের নামে ছাইপাশ যা লিখি সেগুলো থাকবে অন্য জায়গায়।
আশা করছি আমার সময় এখানে ভাল কাটবে।
কি ব্যাপার? তোমরা চুপ কেন? আমার বিপ্লবী আগমনে তালিয়া কই? স্বাগতম বলো!!!
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০০৮ রাত ৮:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


