আজ ভালবাসার দিনে
তোমায় নিয়ে
সাজিয়েছি আমার কল্পনা
তুমি আছ , তাই আমি আছি
তাই বেঁচে আছে মনের আল্পনা ।
তোমাকে সাজিয়ে প্রকৃতির সাঁজে
রেখেছি আমার কল্পনার মাঝে
তোমার হাতে হাত জড়িয়ে
কাটিয়েছি কতটা কাল
তারপর হঠাৎ উড়িয়ে দিলাম
রঙিন স্বপ্নের পাল ।
তোমাকে চেয়েছি জীবনে-মরনে
পেয়েছি তোমাকে শয়নে-স্বপনে
একদিন দেখি চেয়ে
তুমি নেই পাশে
বুঝলাম সেদিন
ছুটেছি এতদিন মরীচিকার পিছে ।
তুমি ভালোবাসার আলোয়
পাগল করেছ আমায় ।
তাই আজ আমি একা
শুধু বলতে চাই , তোমায় ভালবাসব
যদিও না পাই তোমার দেখা .........।।
(মঈন)

সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


