somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিকাশ অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমান টাকা চুরি করলো গ্রামীণফোন ।।

২০ শে মে, ২০১৩ রাত ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি একজন ক্ষুদ্র মেডিসিন ব্যাবসায়ী, পাশাপাশি রিচার্জ (ফ্লেক্সিলোড) এবং বিকাশ করে থাকি। আমি গ্রামীনফোন নেটওয়ার্কের নিজ নামে রেজিস্ট্রেশন করা ০১৭১৬৪৩২১২২ নম্বর্টি বিকাশ একাউন্ট (বিকাশ এর একজন অনুমোদিত এজেন্ট) হিসেবে ব্যাবহার করে আসছি।
গত ২৭-০৪-১৩ শনিবার বিকেল ৫টার দিকে হঠাৎ আমার বিকাশের উক্ত জিপি সিম "Registration Failed" দেখায়। তখন আমি আগ্রাবাদ GP Customer Care এ গিয়ে সমস্যার কথা জানাই। সেখানে আমি সিম রিপ্লেস করার পরামর্শ পাই এবং তা করি। কিন্তু বিকাশের ব্যালেন্স চেক করে দেখি মাত্র ৮.৮৮ টাকা আছে। সাথে সাথে আমার মাথা ঘুরে গেল। কারন আমার বিকাশের ব্যালেন্স থাকার কথা ছিলো ৮৭,৯৭৫.৮১ টাকা+ ৫০০০ টাকা+ কমিশন (৫০০০ টাকায়)। সাথে সাথে GP Customer Care এ পুনরায় যোগাযোগ করে জানতে পারি উক্ত নম্বর্টি আমি চিটাগং এর আগ্রাবাদে রিপ্লেস করার ১ ঘন্টা আগে অর্থাত ৫ টার দিকে ঢাকার মতিঝিল GP Customer Care থেকে কেউ একজন আমার সিমটি রিপ্লেস করিয়ে নিয়েছেন।
আমি বিকাশের Customer Care এ যোগাযোগ করে জানতে পারি, সিম রিপ্লেস করার পরে আমার একাউন্ট ব্যালান্স বিভিন্ন number-এ কয়েকটি লেনদেন এর মাধ্যমে transfer করা হয়েছে.

আমি ফিজিক্যালি চিটাগং এ আছি- কিন্তু আমার অবর্তমানে কিভাবে এবং কিসের ভিত্তিতে আমার নামে রেজিস্ট্রেশন করা সিম- গ্রামীনফোনের মতো কোম্পানির কাস্টমার কেয়ার এর প্রতিনিধি অন্যের নিকট হস্তান্তর করলেন? এখানে কি ঐ প্রতিনিধি বা গ্রামীনের কোনো স্বার্থ জড়িত? তাদের এই ভুল বা অবহেলার (নাকি ইচ্ছাকৃত) জন্য আজ আমি চরম ক্ষতিগ্রস্ত। এর দায়্ভার কে বহন করবে জিপি নাকি বিকাশ। আমাদের বিকাশের এই লক্ষ লক্ষ টাকা বহনকারি সিমটির নিরাপত্তা আজ প্রশ্নবিদ্ধ- প্রশ্নবিদ্ধ জিপি এর সাথে বিকাশের চুক্তির আমাদের এই বিকাশের এজেন্ট সিমগুলোকে রেড জোন এ বা ভিআইএস (Very Important SIM) হিসেবে স্পেশাল কেয়ার নিয়ে Replace করা উচিত নয় কি? এই সিমগুলো রিপ্লেস করার সময় বিকাসের রিকমেন্ডেশনের প্রয়োজনীয়তা নাই কি?
আমি এই বিষয়টি অবিলম্বে গ্রামীণফোনের কাছে লিখিত অভিযোগ করি। কয়েক দিন পরে তারা আমাকে জানায়, সিম রিপ্লেস করার বিষয়টি সত্য । এটা তারা confirm করতে পেরেছে। কিন্তু ক্ষতিপূরণ এর বিষয় তারা কোন ভাল উত্তর দিতে পারে না।

লেখক


আব্দুল কাদের জিলানি
১১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×