
এরকম একটি সূর্যছবি, দৃশ্য, অনেক কিছুই বলে দেয়, বুঝিয়ে দেয়, দেয় অনেক কিছুরই আভাস। কেউ বুঝে, কেউ বুঝে না, কেউ জানে, কেউ জানে না, কেউ না জানা, না বুঝার ভান করে। কেউ কেউ তার মাঝেই ডুব দেয় অজানা প্রশান্তির স্পর্শ পেতে, সকলেরই নিষেধ সত্বেও। কেউ মাটির একটা ডালা আর কোদাল হাতে বেরিয়ে পরে পেটের দানার জন্য, কেউ সপ্তম ফ্লোরে ঘুম ভাঙ্গার আগেই, ব্রাশ করার আগেই পেয়ে যায় - কেমন অদ্ভুত টাইপের 'বেড-টি'। কেউ তখনও রাস্তায় কুকুরদের সাথে শুয়ে থাকে পেটের ভিতরের দানবটাকে পোষ মানানোর ধান্ধায় ! কেউ কিছুই করেনা.........
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




