সারাদিন বাসায় বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেলাম। চিন্তা করতে লাগলাম কিভাবে রাস্তায় নিরাপদে চলাফেরা করা যায়। ভয়ানক কিছু রেজাল্ট আসলোঃ
-> একবার চিন্তা করলাম পুলিশের ড্রেস পরে রাস্তায় বের হবো।
ফলাফলঃ জামাত-শিবির যেকোন সময় পেছন থেকে এসে মাথার মধ্যে রড ঢুকিয়ে দিবে অথবা পায়ের রগ কেটে দিবে।
এ চিন্তা বাদ দিলাম।
-> তারপর চিন্তা করলাম আওয়ামী লীগ বা ছাত্রলীগের ট্যাগ গলায় ঝুলিয়ে বের হবো।
ফলাফলঃ বিরোধী দলের মাইর যেকোন সময়ে গায়ে পড়বো।
এ চিন্তাও বাদ দিলাম।
-> বিরোধী দলের ট্যাগ.......... আল্লাহ মাফ করুক। এর চেয়ে বিষ খেয়ে মরে যাওয়া ভালো।
এ চিন্তাও বাদ দিলাম।
-> নাহ, সব বাদ। আমজনতা হয়ে বের হবো।
ফলাফলঃ একটা মাইরও মাটিতে পরবো না। পুলিশ, শিবির, সরকারি দল, বিরোধী দল সবার মাইর সমানে পরবো।
এখন শুধু তাইলে একটা উপায়ই বাকি আছে। জামা-কাপড় খুইলা বিবস্ত্র অবস্থায় গায়ের মধ্যে গু লাগাইয়া বাইর হওয়া। তখন আর আমার দৌড়ান লাগবো না, সবাই আমার ভয়ে দৌড়ের মাথায় থাকবো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


