somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিভি/ রিজিউম তৈরি ................ A to Z

১২ ই জুন, ২০১৩ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাকরিদাতার সাথে চাকরি প্রার্থীর প্রথম যোগসূত্র হলো সিভি (Curriculum Vitae- CV) বা রিজিউম (Resume)। চাকরিপ্রার্থীর ব্যক্তিগত, শিক্ষাগত ও পেশাগত তথ্য সম্বলিত বিবরণই অধুনা জীবন বৃত্তান্ত, বায়োডাটা, সিভি বা রিজিউম নামে পরিচিত। চাকরিদাতাদের কাছে সিভি একজন প্রার্থীর প্রতিচ্ছবি। বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের জীবনবৃত্তান্ত গ্রহণ করা হয়। কোনো কোনো প্রতিষ্ঠান খুব বড় জীবনবৃত্তান্ত অপছন্দ করে। আবার কিছু কিছু প্রতিষ্ঠান চাকরি প্রার্থীর খুঁটিনাটি বিষয়সমৃদ্ধ জীবনবৃত্তান্ত পছন্দ করে। তবে একটি জীবনবৃত্তান্তে নিজের যোগ্যতা, লক্ষ্য, উদ্দেশ্য, অভিজ্ঞতা ইত্যাদি বিষয় স্পষ্ট করে উল্লেখ করতে হবে। জীবনবৃত্তান্তে নিচের বিষয়গুলোকে প্রাধান্য দেয়া উচিত—

* একটি জীবনবৃত্তান্তে নিজের ইতিহাসের চেয়ে যোগ্যতাকে প্রাধান্য দিতে হবে।
*নিজের শিক্ষাগত যোগ্যতাকে হাইলাইটস করতে হবে।
*সংশ্লিষ্ট ক্ষেত্রে নিজের অভিজ্ঞতা স্পষ্ট করে তুলে ধরতে হবে।
*জীবনবৃত্তান্তে অর্থপূর্ণ এবং আর্কষণীয় শব্দ ব্যবহার করতে হবে।
*জীবনবৃত্তান্ত যথাসম্ভব সংক্ষিপ্ত এবং তথ্যবহুল করতে হবে।
*সিভি তৈরির সময় এর বিষয়বস্তু, আঙ্গিক, কাঠামো ও ভাষা সম্পর্কে সচেতন থাকতে হবে।
*আপনার উদ্দেশ্য, ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত ট্রেনিং, অভিজ্ঞতা, কম্পিউটার ও ভাষাগত দক্ষতা এবং অন্যান্য যোগ্যতা উল্লেখ করতে হবে।
*সিভি এক পৃষ্ঠা থেকে সর্বোচ্চ তিন পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ রাখাই ভাল।
চাকরি সংশ্লিষ্ট এবং প্রয়োজনীয় তথ্য উপস্থাপন এবং অপ্রয়োজনীয় তথ্য বাদ দিতে হবে।
*প্রয়োজনীয় ক্ষেত্রে বোল্ড, ইটালিকস, আন্ডারলাইনসহ অন্যান্য কম্পিউটারভিত্তিক প্রেজেন্টেশন ব্যবহার করতে হবে।
*ভাষা হতে হবে সংক্ষিপ্ত এবং সরাসরি।

আপনার সিভিতে আপনার নিজস্ব দক্ষতা ও বিচক্ষণতার সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কিভাবে এবং কতটুকু সাশ্রয়ী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন, তা উল্লেখ করার চেষ্টা করুন। এ ক্ষেত্রে আপনি যে পদে নিয়োগপ্রাপ্ত হতে চান, সেই পদে আপনার দায়িত্ব পালনের ক্ষমতা কতটুকু তাও উল্লেখ করা যেতে পারে। তবে পৃথক পৃথক কোম্পানি বা প্রতিষ্ঠানের জন্য পৃথকভাবে সঙ্গতিপূর্ণ, গ্রহণযোগ্য ও যথার্থ প্রস্তাব রাখতে হবে। তাহলে দেখবেন অন্যান্য গতানুগতিক সিভির চেয়ে আপনার সিভি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আকর্ষণ করবে।

জীবনবৃত্তান্তের বিভিন্ন অংশ

সিভিতে প্রার্থীকে তার সৃজনশীলতা ও মননশীলতার বহিঃপ্রকাশ ঘটাতে হয়। তাই এক এক জনের সিভি এক এক ধরনের হওয়াটাই স্বাভাবিক। একটি জীবনবৃত্তান্তে সাধারণত যে যে অংশ থাকা আবশ্যক তা নিচে উল্লেখ হলো-

Curriculum Vitae

of

XXXXX

[Full Name]

[Address]

[Phone/ Mobile No.]

[Email Address]



OBJECTIVE

যে পদে নিয়োগপ্রাপ্ত হতে চান, সেই পদে আপনার দায়িত্ব পালনের ক্ষমতা কতটুকু এবং আপনার লক্ষ্য ও উদ্দেশ্য দুই-তিন বাক্যের মধ্যে সংক্ষেপে তুলে ধরুন।



EXPERIENCES





পদের নাম, প্রতিষ্ঠানের নাম ও কার্যকাল লিখুন। প্রয়োজনে পয়েন্ট আকারে সম্পাদনকৃত কাজের ধারণাও উল্লেখ করতে হবে-



[Job Title]

[Company Name & Address]

From [Date] to [Date]





[Job Title]

[Company Name & Address]

From [Date] to [Date]



EDUCATION

পরীক্ষার নাম, শিক্ষা প্রতিষ্ঠান, বোর্ড/ বিশববিদ্যালয়, পাসের সন, প্রাপ্ত বিভাগ/শ্রেনী/ জিপিএ এবং নম্বর (%) গুছিয়ে উপস্থাপন করুন-

.........
.........

SKILLS

আবেদন করতে ইচ্ছুক পদের সাথে সংগতি রেখে (সম্ভব হলে) গৃহীত বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের তথ্য লিখুন-

.........
.........
.........

OTHER SKILLS/

EXTRA CONTRIBUTIONS

অতিরিক্ত কোনো যোগ্যতা থাকলে তা পর পর সংক্ষেপে লিখুন-

.........
.........

PERSONAL INFORMATION

পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, ফোন/ মোবাইল নম্বর, নিজ জেলা, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, শখ ইত্যাদি তথ্য পর পর লিখুন-

.........
.........

REFERENCES

অনাত্নীয় দুই জনের নাম, সংক্ষিপ্ত ঠিকানা ও ফোন বা মোবাইল নম্বর
সংগ্রহীত
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×