• আপনার জীবন কি আপনার নিয়ন্ত্রনে আছে ? নাকি জীবন কোন এক দৈব চক্রে আপনাকে কিছু একটা সুযোগ করে দিবে সে অপেক্ষায় আপনি জন্য বেঁচে আছেন ?
• আপনি কি বলেন সেটা ব্যাপার না, কি করেন সেটাই আসল !
• খুঁজে বের করুন কিভাবে আপনি আরও উদ্দেশ্য-মন্ডিত জীবন যাপন করতে পারেন !
আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন কেন আপনি পৃথিবী এসেছেন ? যদি আপনার জীবনের কোন উদ্দেশ্য না থাকে, তাহলে বেঁচে থাকার কোন মানে আছে কি ?
জন্ম-প্রক্রিয়ায় যে লক্ষ-কোটি স্পার্ম আপনাকে পরাজিত করতে পারতো, তাদেরকে পরাস্ত করে আপনার জন্ম । সুতরাং পৃথিবী আপনার আসার নিশ্চয়ই কোন কারণ আছে । নিশ্চয়ই আপনার জীবনের কোন উদ্দেশ্য আছে !
আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার অভাবনীয় সাফল্যের পরও, অধিকাংশ মানুষ সামান্য বা কোন উদ্দেশ্য ছাড়াই বেঁচে থাকে ।
“আপনি আগামীকাল কি করতে যাচ্ছেন ?” এটা জিজ্ঞাসা করলে অধিকাংশ মানুষই উত্তর দিবে, "আমি জানি না" । “আপনি আগামী বছর কি করতে যাচ্ছেন ?” এই প্রশ্নে অধিকাংশ মানুষের উত্তর হবে, "ঠিক নেই" অথবা "দেখা যাক কি হয়"।
আপনি কি আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছেন?
সত্যি হচ্ছে, অধিকাংশ মানুষ তাদের নিজের জীবন-উদ্দেশ্য জানে না। তাই তারা জীবনের দেয়া কোন দৈব সুযোগের অপেক্ষায় বেঁচে থাকে, কোন উদ্যোগ নিজে নেয়ার চেয়ে তাদের জীবনে কি ঘটে সেটার অপেক্ষায় তারা জীবন যাপন করে যায় ।
এটা এমন যে, কেউ একজন তাদের জীবন দৈব চক্রে নিয়ন্ত্রণ করছে, এবং সে ই কোন একটা সুযোগ, বা কোন একটা যোগাযোগ কিংবা কোন একটা ঘটনা ঘটিয়ে দেবে ।
সমস্যা হচ্ছে, এরা জানে না, কোন দিন সেই দৈব ঘটনাটি ঘটবে । তাই তারা কোন ভাবে তাদের জীবন যাপন করে যায়, যাতে খুব সামান্যই তাদের নিয়ন্ত্রন থাকে ।
ফলে, অনেক সময়ই তাদের জীবনের কোন মানে থাকে না এবং তাদের ভবিষ্যতের উপর অনিশ্চয়তা ভর করে ।
কিন্তু সবাই এরকম নয় । কিছু মানুষ আছে যারা, দৈব চক্রে তাদের জীবনে যা ঘটে তার জন্য অপেক্ষা না করে নিজেদের জীবনকে পরিচালিত করতে চায় ।
তারা জানতে চায় তাদের জীবনের উদ্দেশ্য এবং তারা নিয়ন্ত্রণ করতে চায় তাদের নিয়তি । সেটা তারা করতে চায় নিজেদের জীবনের সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণের মাধ্যমে ।
জীবনের উদ্দেশ্য খুঁজে বের করার মাধ্যমে এসব মানুষ নিশ্চিত করে যে, তাদের জীবনে তারা যা করতে চায়, সেই সুস্পষ্ট লক্ষ্যে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হয় ।
এরা দৈব চক্রে তাদের জীবনে যা ঘটে তার প্রতিক্রিয়ায় জীবন যাপন না করে তাদের নিজস্ব জীবন তৈরি করতে সক্রিয় করে ।
শেষ কথা ...
আপনার জীবনের উদ্দেশ্য শুধু মাত্র আপনি নিজেই খুঁজে বের করতে পারেন !
অন্য কারো পক্ষে তা নির্ধারণ করা কখনো সম্ভব নয় ...
কারন ... প্রত্যেক মানুষই একেকটি আলাদা স্বত্বা, সুতরাং আমাদের প্রত্যেকেরই আছে একটি আলাদা জীবন-উদ্দেশ্য । আপনি কি করছেন সেটা কোন ব্যাপার না । যেটা আসল ব্যাপার সেটা হল, আপনি যা কিছু করছেন, যে জীবন যাপন করছেন সেটা কোন উদ্দ্যেশ্য-মন্ডিত কিনা, নাকি উদ্দ্যেশ্য-বিহীন ।
সংগ্রহীত
আপনার জীবনের উদ্দেশ্য কি?... উপদেশ মূলক পোস্ট
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।