আজকাল বন্ধুত্ব শব্দটা এত সস্তা হয়ে গেছে, যে দুই দিনের পরিচয়েই আমরা একটা মানুষকে বন্ধু বলে সম্বোধন করি !
তারপর যত দিন দুজন এক পথের পথিক্, যত দিন উভয়ের নির্ভরশীলতা আর প্রয়োজনীতাসমান তত দিন তারা বন্ধু !
যখন একজনের চলার পথ অপরজনেরথেকে খানিকটা দুরে সরে যায়,তখন যেন পথের মত সম্পর্কের দুরত্বটাও বাড়তে থাকে,
কি উদ্ভূত বন্ধুত্ব তাইনা !
আমরা সবসময় মনে করি বন্ধুত্ব মানে সারা জীবনের একটা রিলেশন, এটা বিশ্বাস আর ভালবাসার এক বাঁধন !
তাই আমারা যাকে বন্ধু ভাবি থাকে আপন করে নিতে চেষ্টার কোন ত্রুটি করিনা !
কিন্তূ একটা সময় তো তারা কোন বিশেষ কারন ছারাই সম্পর্কটা গুটিয়ে নেয় , খুবচেনা মানুষটা মুহুর্তেই হয়ে যায় অচেনা !
মানুষ হয়েও গিরগিটির মত তাদের এই-রং পাল্টানো ভীষন কষ্ট দেয় আমাদের অনেক-কে !
আজ যে বন্ধু হয়ে পাশে আছে, কালও সে পাশে থাকবে এটা বিশ্বাস করতে বর্তমান যুগে কষ্ট হয় !
আমার মনে হয় পৃথিবীতে সেই সবচেয়ে লাকি , যার অন্তত একজন প্রকৃত বন্ধু আছে!!


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

