পেঙ্গুইন প্রকাশনীর খ্যাতির কথা অনেকেই জানেন। এ প্রকাশনী শুরুতে কোন কোন বই প্রকাশের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল তা হয়ত জানার আগ্রহও রয়েছে কারও কারও।
ব্রিটিশ প্রকাশক স্যার অ্যালান লেইন বিখ্যাত পেঙ্গুইন প্রকাশনীর প্রতিষ্ঠাতা। তিনি জন্ম গ্রহণ করেন ১৯০২ সালের ২১ সেপ্টেম্বর। ১৯৩৫ সালে যখন হার্ড কভারের বাঁধাইয়ে বইয়ের মূল্য ছিল সাধারণ পাঠকের ক্রয় ক্ষমতার বাইরে, তখন ওই বছরই ৩০ জুলাই দশটি বই প্রকাশের মধ্য দিয়ে এই প্রকাশনীর যাত্রা শুরু।
এ বইগুলোর মধ্যে নোবেল পুস্কারপ্রাপ্ত আমেরিকান কথাসাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে বা বিখ্যাত আগাথা ক্রিস্টির মতো লেখকের বইও ছিল।
অদ্ভুত ব্যপার হলো বইগুলির কোনোটারই পাণ্ডুলিপি নতুন ছিল না, এগুলি সবই আগে ভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত। তবু অ্যালান এই বইগুলি প্রকাশ করেন প্রথমবারের মত পেপারব্যাক-কভারে, কম দামে পাঠকদের হাতে বই তুলে দেওয়ার উদ্দেশ্য নিয়ে।
পেঙ্গুইন প্রকাশনী থেকে প্রকাশিত প্রথম বইগুলি হচ্ছে- আন্দ্রে মাওরয়িজের Ariel: a Shelley Romance, আর্নেস্ট হেমিংওয়ের A Farewell to Arms, এরিক লিঙ্কলেটের Poet`s Pub, সুসান আরটজের Madame Claire, ডরথি এল সায়ারের The Unpleasantness at the Bellona Club, আগাথা ক্রিস্টির The Mysterious Affair at Styles, বেভারলে নিচলসের Twenty-Five, ই.এইচ. ইউঙের William, মেরি ওয়েবের Gone to Earth, কম্পটন ম্যাকেনজির Carnival ।
ফরাসী লেখক আন্দ্রে মাওরয়িজের Ariel: a Shelley Romance বইটি প্রথম প্রকাশিত হয় ১৯২৪ সালে, এটি ইংরেজ কবি পি.বি. শেলির জীবনী নিয়ে লেখা। আন্দ্রে মূলত খ্যাতিমান তার The Silence of Colonel Bramble বইটির জন্য।
A Farewell to Arms বইটি প্রকাশিত হয় ১৯২৯ সালে। আর্নেস্ট হেমিংওয়ে তার প্রথম বিশ্বযুদ্ধের অভিজ্ঞতাকে সামনে রেখেই লিখেছিলেন উপন্যাসটি।
এরিক লিঙ্কলেটের Poet`s Pub প্রথম প্রকাশিত হয় ১৯২৯ সালে। এ বইটি একজন কবির জীবনকে কেন্দ্র করে লেখা। এরিক ছিলেন একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, ভ্রমণ কাহিনী লেখক। তিনি সেনাবাহিনীর ইতিহাসও লিখেছিলেন।
সুসান আরটজের Madame Claire বইটি প্রথম প্রকাশিত হয় ১৯২৩ সালে। এটি ম্যাডাম ক্লারা নামের এক বৃদ্ধাকে কেন্দ্র করে লেখা উপন্যাস। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র এই বৃদ্ধা তার কাছের ও প্রিয় মানুষদের থেকে বিচ্ছিন্ন হয়ে একটি হোটেলে বাস করেন এবং প্রিয়দের প্রতি দূর থেকে অদ্ভুত এক ভালোবাসার টান অনুভব করেন। সুসান সাধারণত তার লেখায় সম্ভ্রান্ত জীবন-যাপনকেই তুলে আনতেন।
এছাড়া ডরথি এল সায়ারের The Unpleasantness at the Bellona Club বইটির প্রথম প্রকাশ ১৯২৮ সালে, আগাথা ক্রিস্টির The Mysterious Affair at Styles ১৯২০, বেভারলে নিচলসের Twenty-Five ১৯২৬, ই.এইচ. ইউঙের William ১৯২৫, মেরি ওয়েবের Gone to Earth ১৯১৭ এবং কম্পটন ম্যাকেনজির Carnival ১৯১২ সালে ।
তথ্যসূত্র : ইন্টারনেট
আলোচিত ব্লগ
ধর্ম হচ্ছে মানুষের তৈরি করা সবচেয়ে বড় মিথ্যা

''ওশোকে একজন মৃত্যুর ভয় নিয়ে প্রশ্ন করলো।
ওশো বলেন, তোমরা তো মৃত, এজন্য মৃত্যুকে ভয় পাও।
যে জীবিত, যে জীবনের স্বাদ পেয়েছে সে জানে মৃত্যু একটি ভ্রান্তি।
জীবন'ই... ...বাকিটুকু পড়ুন
ঝগড়াটে মেটা এআই.....বেটা এআই X#(

আমি তখন প্রায় সারাদিনই শুয়ে শুয়ে দিন কাটাতে বাধ্য হয়েছি। হঠাৎ করে এমন অপ্রত্যাশিত থমকে যাওয়া মেনে নেওয়া তো দূরের কথা আমাকে যারা একটু আধটুও চেনে তারাও মানতে... ...বাকিটুকু পড়ুন
অ্যামাজনে আমার বাংলা বই পাবলিশ করার রহস্য
অ্যামাজন বাংলায় বই পাবলিশ করে না বলেই জানতাম। আমি নিজে কয়েকবার চেষ্টা করে পারি নাই। অ্যামাজন রিজেক্ট করে দিয়েছিলো। কিন্তু, আমি হাল ছাড়ি নাই। শেষ পর্যন্ত, গত কয়েক দিন আগে... ...বাকিটুকু পড়ুন
মিথ্যাচার : একটি শক্তিশালী অস্ত্র
মিথ্যাচার : একটি শক্তিশালী অস্ত্র

আমরা ছোট বেলায় পড়েছি,
মিথ্যা বলা মহাপাপ, তা করলে কঠিন শাস্তি পেতে হয় ।
আর এখন জেনেছি , মিথ্যা বলা একটি অন্যতম কৌশল
যা দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা... ...বাকিটুকু পড়ুন
এক দুই তিন, 'না'-এ ভোট দিন
১.
সকল নাগরিক
গণভোটে 'না' দিক
২.
জনগণ রাগের চোটে
'না' দেবে গণভোটে
৩.
হয় দেব না ভোট
নাহয় দেব 'না' ভোট
পুনশ্চ:
গণভোট ও নির্বাচন...
'না' না জিতলে প্রহসন ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।