somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইটালির বেনেটন ও বাংলাদেশ গার্মেন্টস সুরক্ষা

১৫ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইটালির বেনেটন-ও বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্ট্রিগুলিতে সুরক্ষা উন্নতির চুক্তিতে স্বাক্ষর করতে প্রস্তুত৷ এইচঅ্যান্ডএম, সিঅ্যান্ডএ, টেস্কো, প্রিমার্ক, ইন্ডিটেক্স প্রমুখ সংস্থা ইতিমধ্যে চুক্তি স্বাক্ষরে সম্মতি প্রকাশ করেছে৷ এইটা আমাদের দেশের জন্য একটি সুখবর যে এত সমস্যা থাকা সত্তেও ইউরোপ এর দেশ গুলো আমাদের দেশের গার্মেন্টস শিল্প কে সহযোগিতা করতে চাচ্ছে । এই সুযোগ কে আমাদের পরিকল্পিত ভাবে কাজে লাগাতে হবে ।
এছাড়া সুইডেনের ফ্যাশন চেইন এইচঅ্যান্ডএম বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি গার্মেন্টস কেনে৷ তারা সোমবার জানায় যে তারা পাঁচ বছর মেয়াদের এবং আইনগতভাবে বাধ্যতামূলক ঐ ফ্যাক্ট্রি সুরক্ষা চুক্তিতে স্বাক্ষর করতে প্রস্তুত৷ এর কয়েক ঘণ্টার মধ্যেই নেদারল্যান্ডসের সিঅ্যান্ডএ, ব্রিটেনের টেস্কো ও প্রিমার্ক, এছাড়া জারা-র মালিক স্পেনের ইন্ডিটেক্স, এরা সবাই এইচঅ্যান্ডএম-এর দৃষ্টান্ত অনুসরণ করেছে৷
অবশ্য সংস্থাগুলির এই তাড়ার পিছনে সম্ভবত একটা তাড়নাও কাজ করছে: বিভিন্ন শ্রমিক অধিকার গোষ্ঠী চুক্তিতে স্বাক্ষর করার জন্য ১৫ই মে অবধি সময় দিয়েছে; নয়ত তারা ব্র্যান্ডগুলির উপর চাপ বৃদ্ধি করবে৷ গতমাসে জার্মানিতে মুখ্য ব্র্যান্ড ও পাইকারি বিক্রেতাদের আলোচনার পর ১৫ই মের ডেডলাইনটি নির্দ্দিষ্ট করা হয়৷

কিন্তু সমস্যা হল এই যে, মুখ্য মার্কিন রিটেইলারদের মধ্যে একমাত্র পিভিএইচ, যারা ক্যালভিন ক্লাইন ব্র্যান্ডের মালিক, তারাই শুধু চুক্তি স্বাক্ষর করবে বলে ঘোষণা করেছে৷ বাকিদের এখনও একটি বিষয়ে আপত্তি থেকে যাচ্ছে: ফ্যাক্ট্রি সুরক্ষা সংক্রান্ত বিরোধ যেভাবে আদালতে নিষ্পত্তি করা হবে, সেখানে তারা কিছু পরিবর্তন চায়৷ যেমন গ্যাপ ইনকর্পোরেটেড বলেছে, ‘‘ঐ একটি পরিবর্তন হলেই এই বিশ্বব্যাপী, ঐতিহাসিক চুক্তিটি সব রিটেইলারদের দ্বারাই স্বাক্ষরিত হতে পারবে, শুধু ইউরোপ ভিত্তিক রিটেইলারদের দ্বারা নয়''৷
বিশ্বের বৃহত্তম পাইকারি বিক্রেতা ওয়ালমার্ট স্টোর্স ইনকর্পোরেটেড বাংলাদেশের প্রতি একটি গার্মেন্টস ফ্যাক্ট্রি বন্ধ করার ও আরেকটি পরীক্ষা করে দেখার আহ্বান জানিয়েছে৷ ওয়ালমার্টের নিজস্ব পরিদর্শকরা নাকি এই দুটি ফ্যাক্ট্রিতে সুরক্ষার সমস্যা খুঁজে পেয়েছে৷ রয়টার্সের বিবরণ অনুযায়ি ওয়ালমার্ট বাংলাদেশ সরকারের কাছে চিটাগং-এর স্টিচ টোন্স অ্যাপারেলস ফ্যাক্ট্রিটিতে উৎপাদন বন্ধ করার আবেদন জানিয়েছে এবং ঢাকায় নাসা গ্রুপের লিজ অ্যাপারেলস লিমিটেডের ফ্যাক্ট্রি কমপ্লেক্স পরীক্ষা করে দেখতে বলেছে৷

যেহেতু বাংলাদেশের গার্মেন্টস রপ্তানির প্রায় ৬০ শতাংশই যায় ইউরোপে, কাজেই মার্কিন রিটেইলাররা যোগ না দিলেও ফ্যাক্ট্রি সুরক্ষা চুক্তিটি গার্মেন্টস সেক্টরে কিছু পরিবর্তন আনতে পারবে বলে মনে করা হচ্ছে৷ তবে একটি মূল সমস্যা থেকে যাচ্ছে: দেখা গেছে, একটি পোলো-শার্ট যদি লন্ডনে বিক্রি হয় ৪৬ ডলার পরিমাণ মূল্যে, তাহলে তা রানা প্লাজায় কেনা হতো পাঁচ ডলারের কম দামে৷ রানা প্লাজায় খুঁজে পাওয়া ইনভয়েস থেকেই তা দেখা গেছে৷
সেক্ষেত্রে বাংলাদেশের একজন গার্মেন্টস কর্মীকে তাঁর নিজের হাতে তৈরি পোলো-শার্ট লন্ডনে কিনতে হলে দুই থেকে তিন সপ্তাহের মজুরি ব্যয় করতে হবে৷ স্পেনের একজন গার্মেন্টস কর্মী যা একদিনের মজুরি দিয়ে কিনতে পারবে৷

রাকিব হাসান ফেরদৌস
মিডিয়া কর্মী ও সাংবাদিক
ইটালি
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×