somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেই শহরে আলো পৌছায় না

০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪ ঘণ্টা আলোতে থাকতে পারলে কেমন হতো? অথবা ধরুন ২৪ ঘণ্টাই আঁধারে। পৃথিবীতে এমন শহর আছে যেখানে দিনের আলো পৌঁছায় না। সেখানে সবসময়েই রাত। সুমেরু বৃত্তে বসবাস করা মানুষদের অভিজ্ঞতা নিয়ে একটি প্রতিবেদন করেছে বিবিসি। চলুন তাদের বয়ানে শুনি আলোহীন জীবনের অভিজ্ঞতা।
ঘড়ির কাঁটায় বাধা আমাদের জীবনে আলো-আঁধারের গুরুত্বও কম নয়। দিনের শুরুর আলো আর শেষের আলোর মধ্যে মেজাজ এবং ধরনের অনেক তফাৎ। কিন্তু যেখানে এসব আলোর খেলা নেই সেখানকার ব্যাপারটা কেমন?
ধরুন ডিমভাজি দিয়ে সকালের নাস্তা করছেন। কিন্তু জানালা থেকে হালকা রোদটা আসছে না, আসছে চাঁদের আলো! আমাদের হয়তো পেটে তখন নাস্তা যাবে না, কিন্তু পৃথিবীর অনেক প্রান্তের মানুষই এভাবে তাদের জীবনকে সাজিয়ে নিয়েছেন ভিন্ন আলোয়।
বিশেষ করে সুমেরু বৃত্তে বসবাসকারী মানুষদের এই অভিজ্ঞতা বেশি। গরমের দিনে তাদের সূর্যাস্ত হয় না আবার দেখা গেল শীতের দিনে সূর্যোদয় নেই। টানা তিন মাস একই অবস্থা। কোয়েরাডটকম নামের একটি সাইটে এই অভিজ্ঞতা জানতে চাওয়া হয়েছিল। সেখানে বিভিন্ন জন তাঁদের অভিজ্ঞতা জানিয়েছেন।
ভারতের দিল্লির বাসিন্দা সাই দিপক ভিমারাজু জানিয়েছেন, তিনি ইন্টার্নশিপের জন্য দুই মাস নরওয়ের ট্রন্ডিহেইমে ছিলেন। তিনি বলেছেন, ‘সেখানকার বাসিন্দারা সবাই এই সময়ে বিরক্ত থাকে। কারণ এটা তাদের শরীরের সাথে যায় না। কিন্তু আমার তেমন সমস্যা হয়নি। যদিও আমি মাত্র দুই মাস সেখানে ছিলাম। আমি সকালের নাস্তা খেয়ে ঘুমিয়ে পড়তাম। বাইরে তখন কড়া রোদ। কিন্তু আলোতে ঘুমাতে আমার সমস্যা হয় না।’
সে সময়ে দিপকের দিনের কার্যসূচি ছিল সকালে নাস্তা করে ঘুমিয়ে পড়া। দুপুরের দিকে উঠে ২টা থেকে ১০টা পর্যন্ত কাজ করা। ১০টা কিন্তু রাত নয়, কারণ তখনও মাথার উপর গনগনে সূর্য। ডিনার করে যখন সিনেমা দেখতে বসতেন তখনো সূর্যের তেজ একটুও কমেনি।
এই অভিজ্ঞতাকে দিপক বলেছেন ‘মরুভূমি বাস’! তবে এর একটা সুবিধার কথাও বলেছেন তিনি, সারাক্ষণ দিনের আলো পাওয়ায় অনেক বেশি চাঙ্গা থাকতেন দিপক। সারাক্ষণ আলোর মধ্যে থাকাটাকে ‘স্বর্গীয় অনুভূতি’ মনে হয়েছে তাঁর কাছে।
নরওয়ের ফিনমার্কের বাসিন্দা উইলফ্রেড হিল্ডোনেন জানিয়েছেন, আলো না নেভা দিনগুলোতে মানুষ অনেক বেশি সামাজিক হয়ে ওঠে। দেখা যায় ডিনারের পর সবাই ঘুরতে বের হচ্ছে। বাচ্চারা ডিনার খেয়েই মাঠে খেলতে নেমে যাচ্ছে। কারো কোনো বারণ নেই। ২৪ ঘণ্টার হিসাবে তখন রাত ৩টা বাজে!
সুমেরু বৃত্তে থাকা নরওয়ের একটি ছোট্ট গ্রাম ব্লেইক। সেখানকার বাসিন্দা ফ্রোডে স্যান্ড জানিয়েছেন, শুধু আলো বা আঁধার না। খারাপ আবহাওয়া, প্রচুর বরফ, ঠাণ্ডা আবহাওয়া সবকিছু মিলিয়ে এ ধরনের পরিবেশে খাপ খাইয়ে চলাটা খুবই মুশকিল। ওই অঞ্চলের বাসিন্দারা এই আবহাওয়ায় বাস করে ভিটামিন ডি এর অভাবে ভোগেন। যারা মানিয়ে নিতে পারেন বিরূপ আবহাওয়ার সাথে তারা থেকে যান আর যারা সেটা সহ্য করতে পারেন না তারা অপেক্ষাকৃত দক্ষিণের দিকে নতুন আবাস খুঁজে চলে যান।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×