যাবি নাকি কেউ.?
২০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সবকিছু ফুরিয়ে আসছে। আগের মতো আমি আর আমার চারপাশ কোনোটাই নেই। সময় খুব দ্রুত ডাকছে। বড্ড তাড়া আমার। যেতে হবে। যাওয়ার কথা ছিলোনা একদমই। হঠাৎ ডাক। কিছুই গুছানো হলো না। এলোমেলো রেখেই যাচ্ছি সব। মা বলছিল, আমার মাথায় যতোগুলা চুল আছে ঠিক ততোবছর বাঁচবি তুই। প্রেমিকা বলছিল, আমার অর্ধেক জীবন তোমাকে দিলাম, আগে মরার কোনো সুযোগ নাই। জ্যোতিষী বলছিল, হাত দেখে তো ৬২ মনে হচ্ছে, আরো বেশি হইতে পারে। সব মিথ্যারঝুড়ি। সব মন ভুলানো কথা। দেখ, তোদের দেওয়া অর্ধেককাল আগেই আমার ডাক পড়ে গেছে। এক এক করে সবাই আসছে। হাত বুলাচ্ছে। ছুঁয়ে দেখছে আমাকে। কথা বলছে। আমি সময় পাচ্ছিনা একদমই। ঘড়ির কাটা গুনতে গুনতে আমার চোখ ক্লান্ত। আর একটু খানি বাকি। শেষ কি ইচ্ছা জানতে চায় ওরা। বাঁচতে চাই। ভাবছিলাম বলবো। থাক। শেষ সময় আর না কাঁদাই। কাউকে সাথে নিতে পারলে ভাল হতো। যাবি নাকি কেউ.?
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air...
...বাকিটুকু পড়ুন
বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু...
...বাকিটুকু পড়ুন
কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।...
...বাকিটুকু পড়ুন
বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?
আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে...
...বাকিটুকু পড়ুন
ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং...
...বাকিটুকু পড়ুন