১৬-০৮-২০১১
মঙ্গলবার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
আজ একটা Viva Board-এ আমার ১টা স্টুডেন্টকে বেশ Confident Less মনে হচ্ছিল। তার Expression-এর ও অনেক ঘাটতি ছিল, আমি তাকে জিজ্ঞাসা করলাম এই Class-এ তোমার বন্ধু কে কে? এত মানুসের মধ্যে সে শুধুই মাত্র ১জনের নাম বলল। অবাক হলাম। জিজ্ঞাসা করলাম তোমার আব্বু কি করেন। ছেলেটি ঝুকে এসে ফিস ফিস করে বলল, "কৃষক"। তীব্র ১টা কষ্টে ছেয়ে গেল আমার মন, আমার এই Double A+ পাওয়া ছেলেটা করে কি? আমার পিতা কৃষক, তাই সমাজে আমায় এত লজ্জা পেতে হচ্ছে ।
ও প্রভু, ...
(প্রভু আমি ঘৃনা করি,ঘৃনা করি এই সমাজব্যাবস্থাকে যা আমার মেধাকে অতি সুক্ষ ভাবে হরন করছে, তোমার সৃষ্টি বৈচিত্রকে অবজ্ঞা করে আমার মননকে করছে পঙ্গু। ধিক্কার এই রাষ্ট্র ব্যাবস্থাকে যে অযোগ্যতা দিইয়ে যোগ্যতার শেষ চিন্হ টুকুও মুছে দিতে প্রচেস্টারত। ঘৃনা ... শুধুই ঘৃনা।)
আমি কি বলবো বুঝতে পারছিলাম না। ওর ছলছল চোখের দিকে চেয়েছিলাম। আমি বুঝেছিলাম সে নিজেকে আড়াল করে রাখতে চায়। কিন্তু এইটা কোন ব্যাপার-ই না বোঝানোর চেস্টা করে তাকে আমি বললাম, আমি তোমাকে দুই-দিন সময় দিচ্ছি, তুমি এর মধ্যে তোমার ক্লাস থেকে দুইজন বন্ধু নিবা'চন করবা আর তাদের নাম আমাকে মেইল করে জানাবা। আইসিটি ডিপাট'মেন্টের স্টুডেন্ট হওয়া সত্তেও সংকিত আমি জিজ্ঞাসা করলাম, তোমার মেইল আড্রেস আছে তো। বললো আছে।
পুনশ্চঃ
রাতে আমি আমার মেইল বক্স-এ ছেলেটির ১টা মেইল পেলাম। মেইলটা পরে খুব-ই অবাক ও আনন্দিত হয়েছিলাম।
সে মেইলে তার অব্যক্ত কথা প্রকাশ করেছিল। সে লিখেছিল সে নিজেকে Rectify করবে। সে তার দুইজন ক্লাসমেটের নাম লিখেছিল যাদের সে বন্ধু হিসাবে নিবা'চিত করেছিল। আর অনেকটা অবাক করে দিয়ে লিখছিল, আমায় সে বন্ধু হিসাবে পেতে চায়। তার এই অভিপ্রায় আমাকে পুলকিত করেছিল কেননা তাকে যে আমিও বন্ধু হিসাবে পেতে চাই।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১১ দুপুর ২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



