somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ববিদ্যালয় শিক্ষা ও একটি স্মৃতিকথা

১০ ই জুন, ২০১৩ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Independent Learning is the Norm of University Education.

স্বাধীনভাবে শেখাই বিশ্ববিদ্যালয় শিক্ষার আদর্শ

স্বাধীন শব্দটার যদিও অর্থ ভেদ আছে। তবুও আমি বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয় শিক্ষার ধরনটা সব সময় ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত। উচিত এই অর্থে যেন একজন স্টুডেন্ট স্বাধীনভাবে চিন্তা করতে পারে, নিজের থেকেই নিজের সিদ্ধান্তগুলো নিতে পারে। বস্তুত ১৮ বছর অতিক্রম করে ফেলা ছাত্রছাত্রীদেরই চর্চাক্ষেত্র বিশ্ববিদ্যালয়, যেটা বিশ্ববিদ্যালয়ের আগের লেভেলগুলোতে (স্কুল/কলেজ) ফলত অনুপস্থিত, তাই নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সিদ্ধান্ত নেয়ার অধিকার তারা বিশ্ববিদ্যালয়গুলোতে চর্চা করবে আর ধীরে ধীরে স্বাধীন স্বাবলম্বী হয়ে উঠবে, এটাই কাম্য।

বিশ্ববিদ্যালয় পড়াকালীন কোন এক রোজার ছুটিতে আমি বাসায় না এসে হলে অবস্থান করছিলাম। কারন রোজার পর পর ই আমার ইয়ার ফাইনাল ছিল। সম্ভবত ২য় বর্ষের ছাত্র ছিলাম তখন আমি। হলে একা একা রুমে থাকি, আসে পাশের রুম গুলোতে ও প্রায় কেউই থাকে না। তখন হলে নতুনও উঠেছি। আমি যে হলটায় থাকতাম তার নাম সাদ্দাম হোসেন হল, সংক্ষেপে এস.এইচ.হল। এই হলটা ইরাকের প্রায়ত রাস্ট্রপতি সাদ্দাম হোসেনের অর্থায়নে করা হয়েছিল। সে যাই হোক, হলে একেবারে নতুন তারপর একা একা। বেশ অদ্ভুদ লাগছিলো আমার। ডাইনিং এ খেতে যাই, ডাইনিং এর বয় গুলো অদ্ভুদ চোখে যেন তাকিয়ে থাকে আমার দিকে! আগুন্তক…! তখন আদনান সামির একটা নতুন এলবাম বাজারে এসেছিলো। তার একটা গান, কি যেন, “তেরা চেহারা কাভি নজর আগে”…, এইটা আমার ফ্লোরে ওই দুরের রুমে বাজতো। ওই ছেলেটা যখন আমার রুমের সামনে দিয়ে যেত, উচু গলায় গানটা গাইতো আর মাঝে মাঝে রুমে উকি দিতো । কি করি আমি,ভাবত হয়তো। :?:
সেহেরীতে উঠে আর ঘুমাতাম না, পড়ার টেবিলে বসে থাকতাম, বাইরে তাকিয়ে থাকতাম, সুর্যদোয় দেখতাম, দেখতাম কিভাবে ধীরে ধীরে চারপাশটা থেকে অন্ধকার হারিয়ে যাচ্ছে, আলোয় চারপাশটা উদ্ভাসিত হচ্ছে। কখনো কখনো ডাইরি লিখতাম আবার এরই মাঝে একাডেমিক বিষয় নিয়ে পড়তাম। পড়তে পড়তে একদিন একটা জিনিস আবিস্কার করলাম। :idea:



আমাদের ডিপার্টমেন্ট Mentionable রাশভারী একজন শিক্ষক ছিলেন, নাম আব্দুস সোবাহান। ড. সোবাহান স্যার ছিলেন অসম্ভবরকমের নীতিবান একজন লোক। তিনি কখনোই বকা দিতেন না, তবুও সবাই স্যারকে কিছুটা ভয় পেতো। আমার ছিলো স্যারের প্রতি অনেক কৌতুহল। স্যার কঠিন কঠিন কোর্স গুলো নিতেন, আর পড়ানোর মাঝে শুদ্ধ ভাষায় বলতেন, – না বুঝলে বলিও। কিন্তু সবাই মুখে কুলুপ এটে থাকত। আমি মাঝে মাঝে প্রশ্ন করতাম, স্যার উত্তর দিতেন। কিন্তু একাই শুধু প্রশ্ন করি দেখে মাঝে মাঝে প্রশ্ন করা থেকে নিবৃত থাকতাম। তাছাড়া স্যারের উত্তর আসবার পর, আমার প্রশ্নগুলোর সাধারনমান ফুটে উঠত :( যেটা ছিলো পীড়াদায়ক। :roll:



একদিন, সেহেরী শেষে পড়ছি। যে বিষয়টা পড়ছিলাম সেটা সোবাহান স্যার নিতেন। সম্ভবত ডিজিটাল ইলেকট্রনিক্স এর কোন একটা টপিক ছিল। পড়ছি আর দেখছি বই-এর উপর ড সোবাহান স্যারের রাগীরাগী (!) চেহারাটা ভেসে উঠেছে। খুবই কঠিন একটা টপিক পড়ছিলাম, টপিকটা আরো ভয়াবহ হয়ে গেলো। এর ভিতর ঘটনাটি ঘটে গেলো, আমি হঠাৎ করেই বুঝতে পারলাম টপিকটা যতটা ভয়াবহ ভেবেছি বিষয়টা আসলে তা নয়, বরং বিষয়টা অনেকটা উলটো মানে বেশ সহজ, শুধু কিছুটা লেন্‌দি এই যা। শুরু করলাম বিষয়টাকে নতুন করে উদ্ঘাটন করা। একটা সময় অবাক হয়ে লক্ষ করলাম বিষয়টা এখন আমার কাছে অনেকটা পানির মতই সহজ আর একই সাথে উদ্ঘাটন করলাম স্যার এটাকে বেশ কঠিনভাবেই বুঝিয়েছে তাই-ই কঠিন। প্রথমে হাসি পেলো পরে আনন্দিত হলাম কারন এই বিষয়টির উসিলায় হলেও স্যারের সাথে কথা বলা যাবে ভেবে। এই দিনটা আমার শিক্ষা জীবনের একটা অন্যরকম দিন। মুলত, সিলেবাসের বাইরে পড়ার সময়, সুযোগ কিংবা প্রয়োজন তখন (২য় বর্ষ) আমাদের ছিল না। অনেকটা গাইডেড পড়াশুনা নিয়েই থাকতাম। তবে ওই দিনের পর থেকে আমার নিজের পড়াশুনার Horizon টা বিস্তৃতি পেলো। মোটা মোটা বই নিজে নিজে পড়ে তার মর্ম উদ্ধারের কনফিডেন্সটা পেলাম।



মনে পড়ে সেই দিনে গুলোর কথা। দিনগুলোকে “অন্যরকম” বলতে ভালো লাগে।
(Continued)

পুনশ্চঃ কোন এক অজ্ঞাত কারনে ড সোবাহান স্যার আমাকে পছন্দ করতেন। আমি বুঝতে পারতাম। রহস্যটা উদ্ঘাটন করার খুব ইচ্ছা ছিলো। কিন্তু মানুষের সব ইচ্ছা পুরন হওয়া সম্ভব নয়, উচিত ও নয়। (SIGH)

You may visit:
Click This Link
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৩ রাত ১২:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×