somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাভারে বহুতল ভবন ধস, ১১৫টি মৃতদেহ উদ্ধার,এটি একটি গণহত্যা। এই গণহত্যার দায় কার ?

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাভার পৌরসভার যুবলীগ নেতার ভবন ধসের ঘটনায় বিক্ষুব্ধ গোটা জাতি। অনেকে এটিকে হত্যাকাণ্ড হিসাবে আখ্যায়িত করেছেন। তাদের প্রশ্ন, এই গণহত্যার দায় কার। স্থানীয়রা বলছেন, ভবনটি যে ত্রুটিপূর্ণভাবে নির্মাণ করা হয়েছিল তা আগের দিন মঙ্গলবারই স্পষ্ট হয়ে উঠে। কেননা মঙ্গলবার ভবনটিতে বড়সড় একাধিক ফাটল দেখা দেয়। এই ফাটল ধীরে ধীরে বাড়ছিলো। ভবনে ফাটল দেখা দেয়ার পর মঙ্গলবার দুপুরে ভবনটি পরিদর্শনে যান স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। স্থানীয় প্রকৌশলী আব্দুর রাজ্জাক মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে ভবনটি ঝুকিপূর্ণ হিসাবে আখ্যায়িত করেছিলেন। তিনি অভিমত দেন যে, ভবনটির নিরাপত্তার স্বার্থে বুয়েট থেকে প্রকৌশলী এনে পরীক্ষা- নিরীক্ষা করা প্রয়োজন। তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। জানা গেছে, মালিক কর্তৃপক্ষ বুয়েটের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগও করেছিল। ফাটল দেখা দেয়ার পরও ভবন মালিক মঙ্গলবার সবাইকে আশ্বস্ত করে বলেছিলেন, এতে কোন সমস্যা হবে না, সামান্য একটু প্লাস্টার খসে পড়েছে মাত্র। তবে মার্কেট কর্তৃপক্ষ মঙ্গলবার পুরো ভবনটি বন্ধ ঘোষণা করে । এর পরও কিভাবে এত মৃত্যুর ঘটনা ঘটলো। ভবটি যে ঝুকিপূর্ণ তা গার্মেন্টস শ্রমিকরা বুঝতে পেরেই অনেকেই সকালে ভিতরে ঢুকতে চায়নি। কিন্তু তাদেরকে জোরকরে কাজে বাধ্য করে মালিক পক্ষের লোকজন। ওই ভবনের চারটি ফ্লোরে তৈরি পোশাক কারখানায় কয়েক হাজার শ্রমিক কাজ করতো। ভবনের তৃতীয় তলার নিউ ওয়েভ বটমস লিমিটেড, চতুর্থ তলার প্যান্টম এ্যাপারেলস লিমিটেড, পঞ্চম তলার প্যান্টম ট্যাক লিমিটেড ও ষষ্ঠ তলার ঈথার টেঙটাইল লিমিটেডে পাঁচ থেকে ছয় হাজার শ্রমিক কাজ করেন। এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ফ্যান্টম ট্যাক লিমিটেড কারখানার গার্মেন্টস কর্মী আকলিমা বলেন, আগের দিন ভবনে ফাটল দেখা দেয়ায় আমরা কারখানায় যেতে চাচ্ছিলাম না। কিন্তু সকালে কারখানার অফিসাররা আমাদের জোর করে কারখানায় ঢোকায়। হাসপাতালে চিকিৎসাধীন আরেক গার্মেন্টস কর্মী নুরুল ইসলাম বলেন, আমরা কেউ ভবনে ঢুকতে চাচ্ছিলাম না। বসরা আমাদের লাঠি নিয়ে তেড়ে আসার পর বাধ্য হয়ে আমরা কারখানায় যাই। এই মেডিকেল আহতদের স্থান সংকুলান করা যাচ্ছে না। এজন্য অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়েই ছেড়ে দেয়া হচ্ছে। এ ব্যাপারে ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান জানিয়েছেন, দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×