somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

িফল্ড মার্শাল
সংবিধিবদ্ধ সতর্কীকরণ: এই নিকটি অবশ্যই (১৮+) দের জন্য এবং দুর্বল ও সংবেদনশীলদের বিশেষ ভাবে অনুরোধ রইলো এই নিকের পোস্ট সমূহ এড়িয়ে যাওয়ার। এর পরও যাদের ভিতরে খুব বেশি কুড়কুড়ি আছে তারা অবশ্যই নিজ দায়িত্বে ঢুকবেন। আর পোলাপাইন!!! এই গুলান বহুত শয়তান ।

রহমত লাভের সহজ উপায় দরুদ পাঠ

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টিকর্তা, তিনি সমগ্র জাহানের মালিক, অগণিত-অসংখ্য মাখলুকাতের প্রতিপালক। সে হিসাবে বিশ্ব জগতের ওপর আল্লাহর রহমত ও করুণা অসীম, অপার। আল্লাহর পরে জগদ্বাসীর প্রতি সর্বাধিক দয়ালু হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনি জগদ্বাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। বিশেষ করে মোমিনদের প্রতি অতিশয় দয়ালু, মেহেরবানÑ ‘বিল মোমিনিনা রাউফুর রাহিম।’( সূরা তাওবা : ১২৮)। তার উসিলায় আমরা আল্লাহর পরিচয় পেয়েছি। সৎপথ চিনেছি। ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, হালাল-হারাম ফরখ করার নির্দেশনা পেয়েছি। তার এত অনুগ্রহের মোকাবিলায় আমাদের পক্ষ থেকে করণীয় কী? আমরা তাকে কী দিতে পারি? আল্লাহ আমাদের সে পথ বাতলে দিয়েছেন। বলেছেনÑ নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতাকুল সালাত পাঠায় নবীর ওপর। কাজেই হে ঈমানদাররা! তোমরাও তার ওপর যথাযোগ্য মর্যাদায় সালাত পাঠাও, আর সালাম জানাও। (সূরা আহজাব : ৫৬)।

এই নির্দেশের প্রতিটি অক্ষর ও বর্ণনাশৈলী নিয়ে চিন্তা করলে অবাক হতে হয়। নবীজির প্রতি দরুদ পাঠানোর এ কাজে আল্লাহ নিজে শরিক, সঙ্গে সমগ্র ফেরেশতাকুল। আর আমাদের নির্দেশ দেয়া হচ্ছে নবীজির প্রতি সেই সালাত ও সালাম পাঠানোর জন্য। আয়াতের শেষে ‘তাসলিমা’ শব্দটি তাগিদ বোঝানোর জন্য মাফউলে মুতলাক। তার মানে যথাযোগ্য সম্মান সহকারে।

‘ইবনে আব্বাস (রহ.) এর মতে, আল্লাহর পক্ষ থেকে সালাত মানে, আল্লাহ পাক নবীজির প্রতি অহরহ রহমত নাজিল করেন ও নবীজির প্রশংসা করেন। আর ফেরেশতাদের দরুদ মানে আল্লাহর দরবারে তারা দোয়া করেন ও মাগফিরাত কামনা করেন।’ মনীষী আবুল আলিয়া আরও পরিষ্কার করে বলেন, ‘আল্লাহর দরুদ মানে ফেরেশতাদের মাঝে নবীজির প্রশংসা করা আর ফেরেশতাদের দরুদ মানে হজরতের জন্য আল্লাহর দরবারে নবীজির জন্য তাদের দোয়া। মোমিনদের প্রতি সালাত পাঠানোর নির্দেশের তাৎপর্য হচ্ছে, তোমরা আল্লাহর রাসূলের প্রতি অফুরন্ত রহমত নাজিলের জন্য দোয়া কর আর সালাম জানাও মানে, ইসলামের নিয়ম অনুযায়ী নবীজির প্রতি শ্রদ্ধাভরে সালাম পাঠাও।’ (তাফসিরে কাশফুল আসরার সূরা আহজাবের ৫৬নং আয়াত দ্রষ্টব্য।

নবীজির প্রতি দরুদ পাঠ করলে আমাদের জন্য লাভ আছে অনেক। আমরা সবাই আল্লাহর দয়া চাই। কিন্তু সেই দয়া লাভের সহজ পথ খুঁজে পাই না। দেখুন, দরুদের বিনিময়ে সেই দয়া লাভের কী সুন্দর ও সহজ সুযোগ আছে। নবীজি বলেছেন, ‘যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পড়ে আল্লাহ এর বিনিময়ে তার ওপর ১০ বার রহমত নাজেল করেন। (মুসলিম শরিফের বরাতে রিয়াদুস সালেহিন, হাদিস : ১৩৯৭)। অন্য রেওয়ায়েতে আছে, আল্লাহ তায়ালা নবীজির প্রতি একবার দরুদ পাঠের বিনিময়ে দরুদ পাঠকারীর প্রতি ৭০ বার রহমত নাজিল করেন। আল্লাহর নবীর প্রতি আনুগত্য ও অনুসরণের অনুভূতি তাৎপর্যময় হওয়ার জন্যই প্রয়োজন তাঁর প্রতি গভীর ভালোবাসা পোষণ করা, আর তাঁর ভালোবাসার দাবি হচ্ছে তাঁর তারিফ করা ও সকাল-সন্ধ্যা বেশি বেশি করে দরুদ শরিফ পড়া।





Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×