somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতপাকিস্তান যুদ্ধ, এখনো চলছে। তাও আবার.....

২৪ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭১ সনে যা হৈসিল তা আমি মনে করতে পারিনা। আমার বয়স ছিল ১ বছর কয়েক মাস। একটু বড় হওয়ার পরে শুনতাম "গন্ডগোলের সময়" অমুক হৈসে তমুক হৈসে। গন্ডগোল শব্দটা কৈতো একটু কম পড়ালেখা জানা লোকজন। জানিনা ব্লগে আমার বয়সি কয়জন আছেন এবং তাদের কয়জন আমার পক্ষে স্বাক্ষী দিতে পারবেন। আরো দুইটা শব্দ শোনা যাইতো এবং তা হৈল গোলমাল আর সংগ্রাম। মানুষ "গোলমালের সময়" বা "সংগ্রামের সময়" শব্দ দুইটা দিয়া ৭১ এর ঘটনা ইন্ডিকেট করতো। শেখ মুজিবের বিখ্যাত ভাষনের একটা উক্তি ছিল এমন - এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। যারা মুক্তিযুদ্ধে গেসিল তাদের পাকি মিলিটারির সদস্যরা ডাকতো মুক্তি। কারন এম. আর. আখতার মুকুলের চরমপত্রের কারনে মুক্তিবাহিনী শব্দটা বেশ চাউড় হয়েছিল। যদিও সত্যিকার অর্থে বাংলার তখনকার দামাল ছেলেরা (এখনকার বুড়া নানারা) সত্যিকার অর্থে যুদ্ধে অবতীর্ন হয় এপ্রিলেরো পরে এবং মোটামুটি হযবড়ল কিসিমে। সেই নাগাদ তাইলে দেশে কি হৈতাসিল? পাকিরা নির্বিচারে হত্যা নির্যাতন অপহরন ধর্ষন চালায়া বেড়াইতাসিল। তাগো সংগি হৈসিল এখনকার আমলে অনেক আওয়ামিলীগ, বিএনপি, এবং সর্বোপরি জামাতে ইসলামির রাজনিতির সাথে জড়িত একপাল কুলাংগার। আমার বাবামার কাছ থেইকা শুনসি ওরা নাকি পাকি ফৌজিদের সাথে নিয়া যারতার বাড়িতে চড়াও হৈত এবং অভিযোগ করতো, মেজর সাহাব ও মেরা বাপকো মারা, ও মেরা মাকো মারা ইত্যাদি এবং পাকিদের দিয়া মাইর খাওয়াইতো নিজ দেশের মানুষদের। হয়তো পুরান শত্রুতার জের বা সম্পদ দখলের লোভে এইসব হীন কাজ ওর করসে। কিন্তু এখনতো সবাই দিব্যি আছে! ওদের মইধ্যে যারা ঝোপ বুইঝা কোপ মাইরা আম্লিগে ঢুইকা পরছে তারাতো রিতিমত চেতনার হোলসেলার, মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের আড়তদার। বিএনপি অলা আর জামাতি গুলাএইমুহুর্তে কিছুটা বেকায়দায় আছে, তারপরেও একবরে খারাপ নাই। যাক, আসল কথায় আসি। মুক্তিযুদ্ধ টার্মটা আসলে কবিসাহিত্যিকদের দান। তো ঐ মুক্তিযুদ্ধে পাকি সৈন্যরাতো বাংলাদেশের মাটিতে আছিলোই। ওদের মোকাবেলা করতে মাঠে আসে ভারতে প্রশিক্ষনপ্রাপ্ত (ঘাস-খালি প্যারেড আর গাদা বন্দুক চালানির শিক্ষারে যদি যুদ্ধের প্রশিক্ষন কওন যায় তাইলে) মুক্তিবাহিনী এবং এদের পরপর আসে ভারতীয় সেনাবাহিনীর সৈনিকরা। আপনাদের মধ্যে যাদের পাকিস্তানী বা ভারতীয়দের সাথে ১৯৭১ নিয়া কথা বলার সুযোগ হৈসে তারা হয়তো জানেন যে ঐ দুইটা দেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বলতে কোন টার্ম নাই। ওরা উভয়েই তাদের সন্তানদের শিখায় যে ৭১ এ পাক-ভারত যুদ্ধ হৈসিল। কোথায়? পূর্ব বাংলায়। বাংলাদেশের মানুষ আমরা গর্ব কৈরা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের বিরত্বের কথা বলি এবং "পাক-ভারত যুদ্ধ" টার্মটারে আমরা প্রত্যাখ্যান করি। কিন্তু আমরা কি অন্ধ হয়া গেসি? আমরা কি দেখিনা যে পূর্ব বাংলায় এখনো এই পাক ভারত যুদ্ধই হৈতাসে? আমরা দেখিনা কারন এখন আর পাকি বা ভারতীয় সৈনিক নাই। ওদের প্রয়োজনওতো নাই। আমরা নিজেরাইতো নিজেদের মারার জন্য যথেষ্ট। বাংলাদেশের মানুষ এখন দুই ভাগে বিভক্ত। একদলের নাম পাকি দালাল আরেকটার নাম ভারতীয় দালাল। সংগা দেই। পাকি দালালরা যারে ভারতীয় দালাল ডাকে তারা আবার বিপরীত দলরে পাকি দালাল ডাকে। কিন্তু কেউ নিজেরে পাকি দালাল বা ভারতিয় দালাল হিসাবে পরিচয় দেয়না। আওয়ামিলীগের সবাই যে ভারতের দালাল তা না, অনেক গবেটও আছে যারা জন্মসূত্রে আম্লীগ করে, অনেক সুবিধাবাদি আছে যারা তৈলমর্দন কৈরা পেট চালায়। তবে আম্ললিগের একজন যে ভারতীয় দালাল সেইটা অস্বীকার করার উপায় নাই। সে হৈল শেখ হাসিনা। ভারতের আশির্বাদপূস্ট এই রমনী ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের উদ্যেশ্যে নির্বাচন নামের এক নাটকের অবতারনা কৈরা রাস্ট্রক্ষমতা হাইজ্যাক করার মাধ্যমে পুনরায় ৫ বছর (হায়াত যদি থাকে) ক্ষমতায় থাকতে বদ্ধপরিকর। ভারত সংগে সংগে শতদিকদিয়া প্রশ্নবিদ্ধ এই ক্ষমতায় আরোহনপ্রনালীকে বৈধ বলে মত প্রকাশ করে এবং স্বীকৃতি দেয়। এতেও যদি ভারতের সাথে ঐ মহিলার গভীর সম্পরকের ব্যাপারটা কারো কাছে স্পস্ট ভাবে ধরা না পরে তাইলে সেই দোষ আমারনা, দোষটা তার বাবামার। কারন, ছোডবেলা আয়োডিনযুক্ত লবন খাওয়ায় নাই । এছাড়াও ভারতরে নদী ভরাট কৈরা তরিঘরি যাতায়াতের রাস্তা তৈরা কৈরা দেওয়া থেইকা শুরু কৈরা নানান প্রকার বিনামূল্যের (আসলেতো বিনামূল্যের না, মূল্যটা বাংলাদেশবাসী পরিশোধ করে বৈলা ঐটা ভারতের লাইগা বিনামূল্য হয়া যায় আরকি) সুবিধাদি দেওয়াটাই যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে উনার প্রধান কাজ।
আবার অন্য দিকে, জামাতে ইসলাম কোন পাকিস্থানপন্থী দল নয়, সরাসরি পাকিস্তানী দলের বাংলাদেশি শাখা। অবাক ব্যাপার হৈলেও ঘটনা সত্য। বাংলাদেশ পাকিস্তান থেইকা বিচ্ছিন্ন হয়া যাওয়ার চল্পলিশ বছরাধিক কাল পরেও কি কৈরা একটা পাকিস্তানী দল বাংলাদেশে রাজনৈতিক কর্ম কান্ড চালায়া যায় এই প্রশ্নটা বিএনপি আম্লীগ দুইডারেই করা উচিৎ। কারন দুইডাই জামাতের কাছে হাংগা বসছে/বসছিল এবং একটায় এখনো দাম্পত্য জীবন চালায়া যাইতাসে। খালেদা জিয়া এইমুহুরতে জামাতের লগে আছে বিধায় তার পাকি কানেকশনের ব্যাপারটা উড়ায়া দেওন যায়না।
যাক... মোদ্দা কথা হৈল.... সবার চেতনা অচেতন অবস্থায় আছেতো??? গুঠ নাইঠ
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৪:২০
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×